Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • খাটের দাম না মেটানোয় গায়ে পেট্রোল ছুঁড়ে পুড়িয়ে মারার চেষ্টা, ধৃত দুই

খাটের দাম না মেটানোয় গায়ে পেট্রোল ছুঁড়ে পুড়িয়ে মারার চেষ্টা, ধৃত দুই

Online Desk ডিসেম্বর 27, 2024
Raiganj-Medical-College-1.jpg

ওঙ্কার ডেস্ক:  রায়গঞ্জ মেডিকেল কলেজ চত্বরে হাসপাতালে ঢুকে অসুস্থ রোগীর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ। বৃহস্পতিবার মধ্যরাতে ঘটেছে এই ঘটনা। এর জেরে রায়গঞ্জ মেডিকেল কলেজ চত্বরে ব্যাপক অশান্তি ছড়িয়েছে। ঘটনার জেরে দু’জনকে রাতেই আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম প্রকাশ হালদার এবং রামপ্রসাদ দাস।
সূত্রের খবর, কাঠের দোকানি সুরজিৎ দাস টাকলু ওরফে প্রকাশ দাস নামে এক ব্যক্তির কাছে খাট বিক্রি করেন। খাটের দাম ১৮ হাজার হলেও মোটে ৩ হাজার টাকা টাকলু তাঁকে দিয়েছিল। বাকি টাকা চাইতে গেলে তাঁর সঙ্গে সুরজিতের বচসা এবং ধস্তাধস্তি শুরু হয়। এরপর মাথায় ইট দিয়ে আঘাত করলে তাঁর মাথা ফেটে যায়। জখম অবস্থায় রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে আসেন তিনি।
সূত্রের খবর, মেডিকেল কলেজে স্ক্যান করে ফেরার সময়ে টাকলুকে দেখে সুরজিৎ বলেন, তোরা কেন আমাকে এভাবে মারলি? তখন অতর্কিতে পেটের ভিতর থেকে পেট্রোলের বোতল বের করে টাকলু সুরজিতের গায়ে পেট্রোল ছিটিয়ে দিয়ে দেশলাই জ্বালিয়ে মারার চেষ্টা করে। স্ত্রী এবং শাশুড়ি চিৎকার করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ঘটনার পরে রায়গঞ্জ শহরজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Post Views: 78

Continue Reading

Previous: বসিরহাটের প্রাচীন হেরিটেজ ঘিরে মেলা ও উৎসব
Next: বুধবারের পর ফের নদীয়ায় গ্রেফতার আরো বাংলাদেশী অনুপ্রবেশকারী

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.