Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গ্রাহকদের জন্য সুখবর, নতুন বছরে সস্তা হচ্ছে মোবাইল রিচার্জ

গ্রাহকদের জন্য সুখবর, নতুন বছরে সস্তা হচ্ছে মোবাইল রিচার্জ

Online Desk ডিসেম্বর 31, 2024
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: আচমকা মোবাইল রিচার্জের খরচ বৃদ্ধিতে চরম বিপদে পড়েছিলেন আমজনতা। বিশেষ করে গ্রামের দিন আনা দিন খাওয়া মানুষ। তবে নতুন বছরে গ্রাহকদের জন্য সুখবর শোনাল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া‌। নতুন বছরে সস্তা হচ্ছে মোবাইল রিচার্জ। ট্রাই সূত্রের খবর, ১২০ কোটির বেশি মোবাইল গ্রাহক রয়েছে দেশে। তাদের কথা মাথায় রেখে নতুন নিয়ম এনেছে ট্রাই।
কী সেই নতুন নিয়ম ?
ট্রাই সূত্রে জানা গিয়েছে, ফিরতে চলেছে ১০ টাকার রিচার্জ প্ল্যান। ভাউচার ভ্যালিডিটি ৯০ দিন থেকে বাড়িয়ে ৩৬৫ দিন হচ্ছে। এর ফলে মোবাইল গ্রাহকরা দীর্ঘমেয়াদী ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান উপভোগ করতে পারবেন। বারংবার রিচার্জের ঝক্কি পোয়াতে হবে না গ্রাহকদের। একই সঙ্গে, ডেটা রিচার্জের জনপ্রিয়তার কথা মাথায় রেখে বিশেষ কিছু নতুন নিয়মও চালুর অনুমতি দিয়েছে ট্রাই।
ফিজিক্যাল ভাউচারের রঙ কোডিং বাতিল করার সিদ্ধান্ত ।
এখন থেকে আলাদা ক্যাটাগরির রিচার্জের জন্য আলাদা রং কোডিংয়ের প্রয়োজন পড়বে না
১০ টাকার টপ-আপ ভাউচারের পরিবর্তন
১০ টাকার টপ-আপ ভাউচার বাধ্যতামূলক
পাশাপাশি অন্যান্য মূল্যের টপ-আপ ভাউচার চালু করার নির্দেশ দিয়েছে ট্রাই।
সংশ্লিষ্ট মহলের দাবি, এই নতুন রিচার্জ প্ল্যান কার্যকর হলে টেলিকম কোম্পানিগুলি ১০ টাকার পাশাপাশি অন্য মূল্যমানের টপ-আপ ভাউচারও সরবরাহ করতে বাধ্য হবে। সুবিধা পাবেন সাধারণ মোবাইল গ্রাহকরা।
উল্লেখ্য, জুলাই মাসে যখন বেসরকারি টেলিকম কোম্পানিগুলো তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল। তখন আচমকা অথৈ জলে পড়েছিলেন ১২০ কোটি মোবাইল গ্রাহক। ডবল সিম মোবাইল ব্যবহারকারীরাও সমস্যায় পড়েছিলেন, কারণ তাদের ডবল সিম চালু রাখতে বাধ্য হয়ে ডবল রিচার্জ করতে হচ্ছিল। ট্রাই এখন যে নতুন নিয়ম আসছে সেই অনুযায়ী, ভয়েস এসএমএস পরিষেবা ব্যবহারকারীরা সস্তা রিচার্জ প্ল্যান পাবেন । টেলিকম কোম্পানিগুলো এই ব্যবহারকারীদের জন্য সস্তা রিচার্জ প্ল্যান চালু করতে বাধ্য হবে।

Post Views: 298

Continue Reading

Previous: মাংসে অরুচি জিনাতের, পান করছে দুধ
Next: সন্দেশখালিতে মমতার পাল্টা সভায় শুভেন্দু

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.