Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • সরকারী হাসপাতালে অসুস্থ মেয়ের বমি সাফ করলেন বাবা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল রাজ্য জুড়ে

সরকারী হাসপাতালে অসুস্থ মেয়ের বমি সাফ করলেন বাবা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল রাজ্য জুড়ে

Online Desk ফেব্রুয়ারি 13, 2025
untitled design (23)

ওঙ্কার ডেস্কঃ সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে অসুস্থ অবস্থায় বমি করে ফেলে নাবালিকা, আর সেই বমি জোর করে  তার বাবাকে দিয়েই সাফ করালেন কর্তব্যরত চিকিৎসক ।এমনই এক অমানবিক ঘটনার সাক্ষী রইল নদীয়ার স্টেট জেনারেল হাসপাতাল। বুধবার  গভীর রাতে পাঁচ বছরের নাবালিকা শিশু কন্যাকে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে আসেন সমীর শীল নামে এক ব্যক্তি। জানা যায়, ডাক্তার দেখানোর সময় ইমার্জেন্সির সামনে অসুস্থতার কারণে বমি করে ফেলে ওই নাবালিকা।

সে সময় কর্তব্যরত ছিলেন ওই হাসপাতালে চক্ষু বিভাগের চিকিৎসক তন্ময় সরকার। যেহেতু তার মেয়ে বমি করেছে তাই তার বাবাকে সাফ করতে হবে এই যুক্তি দিয়ে জোরপূর্বক ওই বমি সাফ করাতে বাধ্য করে কর্তব্যরত চিকিৎসক তন্ময় সরকার। সেই সাফ করার ভিডিও ক্যামেরাবন্দি করেছেন তারই পরিবারের আরেক সদস্য। ভিডিওতে দেখা যায় চিকিৎসক রীতিমতো তাকে বলছে সাফ করার কথা ।

বিষয়টি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় ওঠে সমাজমাধ্যমে। সমীর শীলের দাবি, এই ঘটনায় তিনি হেনস্থার শিকার হয়েছেন। পাশাপাশি তার সম্মানে আঘাত লেগেছে। এরপরই আজ শান্তিপুর হাসপাতাল সুপার এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

হাসপাতাল সুপার তারক বর্মন বলেন, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে তা  খুব নিন্দনীয় ঘটনা। আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত করব। যদি ঘটনা সত্যতা প্রমানিত হয় তাহলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত চিকিৎসক তন্ময় সরকার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি নিজেই বমি সাফ করার আগ্রহ প্রকাশ করেন। আমি তাকে জোরপূর্বক কোনভাবেই সাফ করার কথা বলিনি। অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি নেতা সোমনাথ কর। তিনি বলেন এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং অমানবিক। এটি সরকারি হাসপাতালে কিভাবে রোগীর পরিবারকে দিয়ে বমি সাফ করানো হয় সেই প্রশ্ন তুলেছেন তিনি।

Post Views: 126

Continue Reading

Previous: জাতীয় ঐকমত্য কমিশন গঠন অন্তর্বর্তী সরকারের, সভাপতি ইউনূস
Next: জেন্ডার-সহ ৩৬টি চীনা অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.