Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দ্বিতীয় ‘অভয়া’ ঘটিয়ে দেওয়ার হুমকি হাসপাতাল সুপারের, স্বাস্থ্য দফতরে দায়ের অভিযোগ

দ্বিতীয় ‘অভয়া’ ঘটিয়ে দেওয়ার হুমকি হাসপাতাল সুপারের, স্বাস্থ্য দফতরে দায়ের অভিযোগ

Online Desk জানুয়ারি 3, 2025
santipur-sized.jpg

সুরজিৎ দাস, ওঙ্কার বাংলা: কথা না শুনলে দ্বিতীয় ‘অভয়া’ ঘটিয়ে দেওয়ার হুমকি দিলেন হাসপাতালের সুপার! এক মহিলা চিকিৎসককে এই হুমকি দেন নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার তারক বর্মণ। ইতিমধ্যে বিষয়টি নিয়ে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা চিকিৎসক। পাশাপাশি স্বাস্থ্য দফতরেও অভিযোগ জানিয়েছেন তিনি।
মহিলা চিকিৎসকের অভিযোগ, গত তিন মাস আগে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্যাথলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট হিসেবে তিনি কাজে যোগদান করেন। কাজে যোগ দেওয়ার পর থেকেই হাসপাতালের সুপার চিকিৎসক তারক বর্মন তার ওপর বিভিন্নভাবে মানসিক নির্যাতন করতেন। তাঁর অভিযোগ, তিনি প্যাথলজি ডিপার্টমেন্টের কাজ করলেও তাকে জোর করে এমার্জেন্সিতে কাজ করাতো। পাশাপাশি নাইট ডিউটি জোর করে করানো হতো তাঁকে দিয়ে। প্রতিবাদ করলে তাঁকে হুমকি দিতেন হাসপাতালের সুপার। নাইট ডিউটি করতে অস্বীকার করলে দ্বিতীয় অভয়া কাণ্ড করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ।
অন্যদিকে ওই মহিলা চিকিৎসকের অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন জেলা স্বাস্থ্য অধিকারিক জ্যোতিষ চন্দ্র দাস। তিনি বলেন আমি ওই মহিলা চিকিৎসকের অভিযোগ হাতে পেয়েছি ইতিমধ্যেই, তা জেলা স্বাস্থ্য দফতরে পাঠিয়ে দিয়েছি।
এ বিষয়ে বিজেপি নেতা সোমনাথ কর বলেন, আমি প্রশাসনকে অনুরোধ করব যাতে পুরো বিষয়টি তদন্ত করে অভিযুক্তর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে ওই মহিলা চিকিৎসকের তোলা অভিযোগ অস্বীকার করেছেন শান্তিপুর হাসপাতাল সুপার তারক বর্মন। তিনি বলেন, ওই মহিলা চিকিৎসক তার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা

Post Views: 90

Continue Reading

Previous: বিপন্ন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেই তালিকায় ভারত অন্যতম দেশ
Next: ফের ফিরলো শীত, তবে আবারো চড়বে পারদ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.