Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বিশ্বজুড়ে আক্রান্ত শিশুরা, ২০২৫ সাল শুরুর আগে উদ্বেগজনক তথ্য প্রকাশ করল ইউনিসেফ

বিশ্বজুড়ে আক্রান্ত শিশুরা, ২০২৫ সাল শুরুর আগে উদ্বেগজনক তথ্য প্রকাশ করল ইউনিসেফ

Online Desk ডিসেম্বর 29, 2024
ISSSSSSSSSSSS-Copy.png

ওঙ্কার ডেস্কঃ আর কদিন পরেই নতুন বছর শুরু। ফেলে আসা ২০২৪ সালে বিশ্বের নানা দেশে যুদ্ধ ও হিংসার জেরে এই বিশ্বের পরবর্তী প্রজন্ম অথবা শিশুরা বিপর্যস্ত। প্যালেস্তাইন, ইউক্রেন, মায়ানমার, সুদান, বাংলাদেশ থেকে শুরু করে কঙ্গো ও সিরিয়ার বাসিন্দা শিশুদের মানসিক অবস্থা শোচনীয়। ইজরায়েল গাজা আক্রমণ করার পরে বেশ কয়েক হাজার শিশুর মৃত্যু হয়েছে।
রাশিয়া বিনা বলা-কওয়ায় ইউক্রেন আক্রমণ করার পরে ২০২৩ সালে যত সংখ্যক শিশুর মৃত্যু হয়েছে সালে ২০২৪ সালে মৃত শিশুর সংখ্যা আরও বেড়েছে। ইউনিসেফের প্রকাশিত রিপোর্টে এই উদ্বেগজনক তথ্য ধরা পড়েছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে দেখা যাচ্ছে, সারা পৃথিবীতে বর্তমানে ৪ কোটি ৭২ লক্ষ শিশু গৃহহারা। এছাড়া দেখা যাচ্ছে, বিশ্বের যে সমস্ত দেশে সংঘর্ষ চলছে, সেই দেশগুলোর বাসিন্দা ৫ কোটি ২০ লক্ষ শিশু স্কুলছুট।
ইউনিসেফের রিপোর্টে এও দেখা যাচ্ছে, সারা বিশ্বের বাসিন্দা ১৯ শতাংশ শিশু সংঘর্ষ চলছে যে এলাকাগুলোতে সেই এলাকাগুলোতে বসবাস করছে। সবমিলিয়ে ৪৭ কোটিরও বেশি শিশু সংঘর্ষ এলাকায় বসবাস করছে।
গোটা পৃথিবীর যে এলাকাগুলোতে সংঘর্ষ চলছে সেখানকার বাসিন্দা শিশুরা অপুষ্টি বা খিদের শিকার। ইউনিসেফের রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে, যে সমস্ত এলাকায় যুদ্ধ চলছে সেই এলাকাগুলোতে শিশুরা নিরাপদ নয় একেবারেই। একইসঙ্গে শিশুদের মানসিক স্বাস্থ্য উদ্বেগজনক। গোটা পরিস্থিতি নিয়ে ইউনিসেফের ডিরেক্টর ক্যাথরিন রাসেল বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ২০২৪ সালে গোটা বিশ্বজুড়ে যে পরিস্থিতি দেখা দিয়েছে তাতে পীড়িত শিশুদের অবস্থা নতুন করে শোচনীয়।
এদিকে বর্তমানে পৃথিবীতে যে যুদ্ধগুলো চলছে, তা থামার কোনও সম্ভাবনা নেই। বরং দক্ষিণ এশিয়ার পরিস্থিতিরও ক্রমশ আরও অবনতির দিকে যাচ্ছে। ইউনিসেফের রিপোর্ট অনুসারে, শিশুরা শিক্ষাই নয়, ওষুধ, খাদ্য থেকেও বঞ্চিত। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না। ২০২৪ সালে ব্যাপক সংখ্যক শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়েছে। নতুন বছর আসন্ন। এদিকে আগামী প্রজন্ম যেভাবে নিপীড়নের শিকার হয়ে চলেছে তাতে ২০২৫ সাল প্রিয় ফুল খেলবার দিন নয়।

Post Views: 80

Continue Reading

Previous: পর্ন দেখছেন শিক্ষক! পড়ুয়া দেখে ফেলায় মারধর, অবশেষে গ্রেফতার
Next: নীতীশ-বুমরার দুরন্ত পারফরম্যান্স, মেলবোর্নে জয় কি পাবে ভারত?

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.