Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মেয়ের লিভ ইন সম্পর্কে আপত্তি, বাবা, মা ও বোনকে কুপিয়ে খুন বেঙ্গালুরুতে

মেয়ের লিভ ইন সম্পর্কে আপত্তি, বাবা, মা ও বোনকে কুপিয়ে খুন বেঙ্গালুরুতে

Online Desk জুন 23, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: লিভ ইন সম্পর্কে আপত্তি জানিয়েছিল পরিবার। আর সেই রাগে বাবা, মা ও ছোত বোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করলেন এক তরুণী ও তাঁর বয়ফ্রেন্ড। সোমবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর একটি অ্যাপার্টমেন্টে। শহরের কেআর পুরম থানা এলাকার সিগেহাল্লির ধামনিক লেআউটের সাই গ্রিন অ্যাপার্টমেন্ট-এ এই ঘটনা ঘটেছে। একই পরিবারের তিন জনের এমন হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার পর থেকে পলাতক দুই অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের নাম সোমাসুন্দর (৫৫), তাঁর স্ত্রী মুথুলক্ষ্মী (৪৮) এবং তাঁদের ছোট মেয়ে সুপ্রিয়া (২০)। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের খুন করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, নিহত দম্পতির বড় মেয়ে শ্বেতা কেনেথ নামে এক যুবকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন। তাঁরা দুজনে মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, শ্বেতার বাবা-মা কেনেথের সঙ্গে তাঁর সম্পর্ক মেনে নেননি। অনুমান করা হচ্ছে সেই আক্রোশ থেকে হত্যাকাণ্ডের ঘটনা।

পরিকল্পিত ভাবে এই খুন কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে কেআর পুরম পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো ইস্ট পয়েন্ট হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তদন্তে আরও কিছু তথ্য উঠে এসেছে। অভিযুক্ত শ্বেতার প্রায় ৩০ লক্ষ টাকার ঋণ ছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, সেই ঋণের বিষয়ে বাবা-মা প্রায়ই তাঁকে প্রশ্ন করতেন, যার ফলে অশান্তি তৈরি হয়েছিল পরিবারে। সোমবার বাড়িতে বাবা, মা ও ছোট বোনকে কুপিয়ে শ্বেতা ও তাঁর প্রেমিক খুন করে। দুই জনকে খুঁজছে পুলিশ। তবে তদন্তকারীরা ইতিমধ্যে এক জনকে এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করেছে। যদিও তাঁর নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

Post Views: 74

Continue Reading

Previous: পিএসি-র চেয়ারম্যান কে হবেন? লড়াইয়ে ঋতব্রতপন্থী ও মমতাপন্থীরা, হতে পারে ভোটাভুটি
Next: তৃণমূলের ‘আসল’ বনাম ‘নকল’, মমতা-পক্ষ কমিশনকে চিঠি দেওয়ার পরের দিনই সিইও দফতরে যাচ্ছেন ঋতব্রতেরা

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.