Skip to content
জুন 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পিএসি-র চেয়ারম্যান কে হবেন? লড়াইয়ে ঋতব্রতপন্থী ও মমতাপন্থীরা, হতে পারে ভোটাভুটি

পিএসি-র চেয়ারম্যান কে হবেন? লড়াইয়ে ঋতব্রতপন্থী ও মমতাপন্থীরা, হতে পারে ভোটাভুটি

Online Desk জুন 23, 2026
assembly.jpg

ওঙ্কার ডেস্ক: প্রথা অনুযায়ী বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয় বিরোধী দলের কোনও বিধায়ককে। কিন্তু তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ায় এখন এই পদ কার দখলে যাবে তা নিয়ে চর্চা শুরু হয়েছে। ঋতব্রতপন্থী তৃণমূল গোষ্ঠীকে ইতিমধ্যে বিরোধী দলের মর্যাদা দিয়েছেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। শুধু তাই নয়, তৃণমূল ভাঙিয়ে ৬৪জন বিধায়ককে নিয়ে পৃথক গোষ্ঠী করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর তৃণমূল আর ঋতব্রত পন্থী তৃণমূলের মধ্যে এই আসন নিয়ে টানাটানি শুরু হল।

রাজ্যে নতুন সরকার তৈরি হওয়ার পর বিধানসভায় একাধিক কমিটি গঠন করা হয়। সাধারণত ১১টি স্ট্যান্ডিং কমিটি এবং ২০টি হাউস কমিটি তৈরি করা হয়। এই ২০টি হাউস কমিটির মধ্যে প্রয়োজন হলে চারটি কমিটিতে ভোটাভুটি হতে পারে। যার মধ্যে রয়েছে ‘পাবলিক অ্যাকাউন্টস কমিটি’। পিএসি-তে চেয়ারম্যান-সহ ওই কমিটিতে মোট সদস্য সংখ্যা ২০ জন। কিন্তু বিরোধী দল হিসেবে যেহেতু মমতাপন্থী বিধায়করাও নিজেদের দাবি করে আসছেন, এদিকে ঋতব্রতপন্থীদেরকেও বিরোধী দল হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার। তাই পিএসি চেয়ারম্যান পদের জন্য উভয় পক্ষ লড়াইয়ে নামছেন।

সূত্রের খবর, ইতিমধ্যে নিজেদের তরফ থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ঋতব্রতপন্থী ও মমতাপন্থী তৃণমূল। সদস্য পদের জন্য কতগুলি মনোনয়ন জমা পড়ে তার ভিত্তিতে নির্বাচন হবে। যদি মনোনয়নের সংখ্যা নির্দিষ্ট আসন সংখ্যা অর্থাৎ ২০ এর বেশি হয় ভোটাভুটি অনিবার্য। আগামী ৫ জুলাই বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সেই ভোট হবে বলে বিধানসভা সূত্রে খবর। দুই শিবিরের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসে তা সময়ই বলবে।

Post Views: 23

Continue Reading

Previous: যুবভারতী কাণ্ডে আপাতত স্বস্তিতে অরূপ বিশ্বাস, শতদ্রুর কথায় কান দিল না হাইকোর্ট
Next: মেয়ের লিভ ইন সম্পর্কে আপত্তি, বাবা, মা ও বোনকে কুপিয়ে খুন বেঙ্গালুরুতে

সম্পর্কিত গল্প

suvendu-mamata-1.jpg

‘মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না’, মমতাকে খোঁচা শুভেন্দুর

Online Desk জুন 23, 2026
suvendu-nn.jpg

সুরাবর্দি দিয়ে শুরু, বঙ্গে বিজেপি সরকারের আমলে আরও হবে নাম বদল, কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 23, 2026
IPL.jpg

অর্ধেক টাকায় দিল্লিতে ঋষভ, কুলদীপ যাচ্ছেন লখনউ

Online Desk জুন 23, 2026

You may have missed

Bang.jpg

২৩ জুন : রক্ত-আন্দোলনের ৭৭ বছর ! প্রতিকূলতার মাঝেও আলো জ্বলবেই বাংলাদেশ

Online Desk জুন 23, 2026
suvendu-mamata-1.jpg

‘মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না’, মমতাকে খোঁচা শুভেন্দুর

Online Desk জুন 23, 2026
suvendu-nn.jpg

সুরাবর্দি দিয়ে শুরু, বঙ্গে বিজেপি সরকারের আমলে আরও হবে নাম বদল, কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 23, 2026
IPL.jpg

অর্ধেক টাকায় দিল্লিতে ঋষভ, কুলদীপ যাচ্ছেন লখনউ

Online Desk জুন 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.