Skip to content
জুন 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • যুবভারতী কাণ্ডে আপাতত স্বস্তিতে অরূপ বিশ্বাস, শতদ্রুর কথায় কান দিল না হাইকোর্ট

যুবভারতী কাণ্ডে আপাতত স্বস্তিতে অরূপ বিশ্বাস, শতদ্রুর কথায় কান দিল না হাইকোর্ট

Online Desk জুন 23, 2026
ARUP-BIS.jpg

ওঙ্কার ডেস্কঃ হাই কোর্টের একক বেঞ্চ রক্ষাকবচ দিয়েছিল অরূপ বিশ্বাসকে। সেই রক্ষাকবচই আপাতত বহাল থাকছে। তাতেই আপাতত স্বস্তিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। সূত্রের খবর, অরূপের রক্ষাকবচ মামলায় এখনই কোনও হস্তক্ষেপ করল না হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ। রাজ্যও আদালতে জানিয়ে দিল, তদন্তে সহযোগিতা করছেন তিনি। তাই আপাতত শতদ্রুর কথা কানে নিচ্ছে না আদালত।

একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চতর বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন যুবভারতী কাণ্ডে অন্যতম অভিযুক্ত শতদ্রু দত্ত। শতদ্রুর আইনজীবী সওয়াল করেন, একক বেঞ্চ রক্ষাকবচ দিয়েছে। কিন্তু অরূপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। ওই ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ করছে না বলেও সওয়াল করেন তিনি।

অন্য দিকে অরূপের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কিশোর দত্ত। তিনি সওয়াল করেন, আদালত কোনও নির্দেশ দিলে তদন্ত নিয়ে বলার অধিকার থাকে না অভিযোগকারীর। ফলে তাঁর মামলা খারিজ করা উচিত। দু’পক্ষের বক্তব্য শোনার পরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চান, অরূপ তদন্তে সহযোগিতা করছেন কি না। উত্তরে রাজ্যের আইনজীবী জানান, অরূপ তদন্তে সহযোগিতা করছেন। হাজিরাও দিচ্ছেন।

রাজ্যের বক্তব্য শোনার পরে মামলার শুনানি মুলতুবি রাখে আদালত। আগামী ২ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Post Views: 67

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীর চেয়ার ব্যবহার করে মমতা কতটা দুর্নীতিতে জড়িয়েছিলেন? বিধানসভায় ফাঁস করতে চলেছেন শুভেন্দু
Next: পিএসি-র চেয়ারম্যান কে হবেন? লড়াইয়ে ঋতব্রতপন্থী ও মমতাপন্থীরা, হতে পারে ভোটাভুটি

সম্পর্কিত গল্প

suvendu-mamata-1.jpg

‘মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না’, মমতাকে খোঁচা শুভেন্দুর

Online Desk জুন 23, 2026
suvendu-nn.jpg

সুরাবর্দি দিয়ে শুরু, বঙ্গে বিজেপি সরকারের আমলে আরও হবে নাম বদল, কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 23, 2026
IPL.jpg

অর্ধেক টাকায় দিল্লিতে ঋষভ, কুলদীপ যাচ্ছেন লখনউ

Online Desk জুন 23, 2026

You may have missed

Bang.jpg

২৩ জুন : রক্ত-আন্দোলনের ৭৭ বছর ! প্রতিকূলতার মাঝেও আলো জ্বলবেই বাংলাদেশ

Online Desk জুন 23, 2026
suvendu-mamata-1.jpg

‘মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না’, মমতাকে খোঁচা শুভেন্দুর

Online Desk জুন 23, 2026
suvendu-nn.jpg

সুরাবর্দি দিয়ে শুরু, বঙ্গে বিজেপি সরকারের আমলে আরও হবে নাম বদল, কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 23, 2026
IPL.jpg

অর্ধেক টাকায় দিল্লিতে ঋষভ, কুলদীপ যাচ্ছেন লখনউ

Online Desk জুন 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.