Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বেঙ্গালুরুতে ভয়াবহ পথ দুর্ঘটনা, ৬ ছাত্র-সহ ৭ জনের মৃত্যু

বেঙ্গালুরুতে ভয়াবহ পথ দুর্ঘটনা, ৬ ছাত্র-সহ ৭ জনের মৃত্যু

Online Desk ফেব্রুয়ারি 13, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছয় ছাত্র-সহ সাত জনের। শুক্রবার ভোরে বেঙ্গালুরু গ্রামীণ জেলার এম সত্যভারা গ্রামের কাছে হোসকোট-দাবাসপেট ন্যাশনাল হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ওই ছাত্ররা জয়রাইড করতে বেরোনোর পরে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। দ্রুতগামী মাহিন্দ্রা এক্সইউভি ৭০০ গাড়িটি মোটরসাইকেল এবং একটি ট্রাকের সঙ্গে সঙ্গে পর পর সংঘর্ষ হয়।

রিপোর্ট অনুসারে, নিহতদের মধ্যে ছয় জনের নাম পরিচয় জানা গিয়েছে। তারা হলেন অশ্বিন নায়ার (১৭), আরহান শরীফ (১৭), আয়ান আলী (১৭), ভারত (১৮), ইথান জর্জ (১৭) এবং বাইক আরোহী গগন। দুর্ঘটনায় নিহত এক জনের নাম পরিচয় এখনও জানা যায়নি। ১৭ থেকে ১৮ বছর বয়সী এই ছাত্ররা দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। জানা গিয়েছ, বাইক চালক গগন বিকেল ৫টা থেকে ভোর ৩টা পর্যন্ত শিফটে কাজ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তাঁর মা দৃষ্টি প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

পুলিশ জানতে পেরেছে, ওই পড়ুয়ারা পরিবারকে না জানিয়ে ভোর ৩টা নাগাদ জয়রাইডে বের হয়। কোলার থেকে দেবনাহল্লির দিকে যাওয়ার সময়, দ্রুতগামী এসইউভিটি গগনের মোটরসাইকেলে পিছন থেকে ধাক্কা দেয়। সেই ধাক্কার পর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এর পর আরও একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় সেটির। ধাক্কার অভিঘাত এতটাই ছিল ট্রাক এবং বাইকটি হাইওয়ের বিপরীত দিকে চলে যায়।

Post Views: 53

Continue Reading

Previous: ভোপালে গাড়িতে তুলে একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্মান্তরের চেষ্টা, গ্রেফতার ২
Next: জামায়াত শেষ ! ভোটদানের পরিসংখ্যান বলে “শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই”

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.