Skip to content
জুলাই 30, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভোপালে গাড়িতে তুলে একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্মান্তরের চেষ্টা, গ্রেফতার ২

ভোপালে গাড়িতে তুলে একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্মান্তরের চেষ্টা, গ্রেফতার ২

Online Desk ফেব্রুয়ারি 13, 2026
rape-d.jpg

ওঙ্কার ডেস্ক: এক ছাত্রীকে চারটি গাড়িতে তুলে ধর্ষণ এবং ধর্মান্তরের চেষ্টা করার অভিযোগে দুজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ভোপালে। নির্যাতিতা ছাত্রী একাদশ শ্রেণীতে পড়ে বলে জানা গিয়েছে। ধর্ষণের পাশাপাশি তাকে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের অভিযোগও উঠেছে ধৃতদের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহপুরা এলাকার একটি নামী স্কুলে পড়ে নির্যাতিতা। তার এক বন্ধুর মাধ্যমে আওসাফ আলী খান নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। দুজনের মধ্যে বন্ধুত্ব বাড়লে আওসাফ ওই ছাত্রীকে তার গাড়িতে করে যাওয়ার প্রস্তাব দেন। ওই ছাত্রীকে নিয়ে খানুগাঁওয়ের একটি নির্জন জায়গায় নিয়ে যান আওসাফ। অভিযোগ, সেখানে তাকে গাড়ির মধ্যে ধর্ষণ করে। তদন্তে জানা গিয়েছে, ধর্ষণটি পরিকল্পিত ছিল। আওসাফের বন্ধু মাজ খান, একটি জিমের মালিক। যখন ছাত্রীকে ধর্ষণ করা হয়, সেই সময় লুকিয়ে ঘটনার ভিডিও রেকর্ড করেন তিনি। এর পর দুজন মিলে ওই ছাত্রীকে ব্ল্যাকমেল করতে থাকে। ১ লক্ষ টাকা না দিলে ভিডিওটি ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। তদন্তকারীরা জানিয়েছেন, মানসিকভাবে বিপর্যস্ত ওই কিশোরী কোনও ভাবে ৪০,০০০ টাকা জোগাড় করে অভিযুক্তদের দিতে সক্ষম হয়েছিল। কিন্তু অভিযোগ, তার পরেও তাকে ব্ল্যাকমেল ও যৌন নির্যাতন চালিয়ে যেতে থাকে।

তদন্তে জানা গিয়েছে, দুটি সেডান এবং একটি মাহিন্দ্রা থার-সহ চারটি গাড়িতে তুলে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। তদন্তে নেমে ইতিমধ্যে গাড়িগুলিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযোগ অনুসারে, ছাত্রীটি যখন অভিযুক্তদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, তখন আওসাফ ভিডিওটি নির্যাতিতার বন্ধুদের কাছে পাঠায়। সে হুমকি দিতে থাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এবং নামাজ পড়ার জন্য। পরে গোটা ঘটনায় বিধ্বস্ত হয়ে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর হিন্দুত্ববাদী সংগঠনের সহযোগিতায় পুলিশে মামলা দায়ের করা হয়।

Post Views: 156

Continue Reading

Previous: এপ্রিলে চিন সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
Next: বেঙ্গালুরুতে ভয়াবহ পথ দুর্ঘটনা, ৬ ছাত্র-সহ ৭ জনের মৃত্যু

সম্পর্কিত গল্প

jp-nadda.png

যন্তর মন্তরে আন্দোলন কারী ঐশী ঘোষকে গ্রেফতারের প্রেক্ষিতে সদনে সরব বাম-কংগ্রেস; পাল্টা জবাব নাড্ডার

Online Desk জুলাই 29, 2026
death.jpg

‘জীবন্ত সমাধি’র কসরত দেখাতে গিয়ে মৃত্যু সার্কাস শিল্পীর

Online Desk জুলাই 29, 2026
parliament.jpg

লোকসভায় পাস হয়ে গেল প্রশ্ন ফাঁস-বিরোধী বিল

Online Desk জুলাই 29, 2026

You may have missed

Neymar.jpg

ব্রাজিলের হয়ে আর খেলবেন না আবেগঘন বার্তায় জানালেন নেইমার

Online Desk জুলাই 29, 2026
MB.jpg

বৃষ্টি উপেক্ষা করেই পালন মোহনবাগান দিবস

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

টানা অস্বাভাবিক বৃষ্টিতে প্লাবিত পটাশপুর, জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন স্থানীয় বিধায়ক তপন মাইতি!

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

দিঘায় মৎস্য দফতরের উদ্যোগে বৃহৎ সচেতনতা শিবির, সমুদ্রগামী মৎস্যজীবীদের নিরাপত্তায় সরকারের বড় পদক্ষেপ!

Online Desk জুলাই 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.