Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • এপ্রিলে চিন সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

এপ্রিলে চিন সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

Online Desk ফেব্রুয়ারি 13, 2026
trump-jinping.png

ওঙ্কার ডেস্ক: চলতি বছরের এপ্রিল মাসে চিন সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি মাসের শুরুর দিকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে ফোনালাপ হয় এবং তখনই পুরো পরিবারকে চিনে আসার আমান্ত্রণ জানিয়েছেন জিনপিং। আর এই আমন্ত্রণে সাড়া দিয়ে ট্রাম্প নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এপ্রিল মাসে তাঁর চিন সফরের কথা উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্র ও বেনজিং-এর সম্পর্ক আশাপ্রদ নয়। প্রশান্ত মহাসাগরীয় এলাকার আধিপত্যে প্রসঙ্গে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হতে থাকে। বিগত বছরে বিরল খনিজ পদার্থের উপর চিনের অবস্থান নিয়েও সমাজ মাধ্যমে ব্যাপক কটাক্ষ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। চিনকে ঘীরে যুক্তরাষ্ট্রের এই অবস্থান বিশ্ব রাজনীতিকে মূলত চিন বনাম আমেরিকা, দুই ভাগে ভাগ করে দিয়েছিল। এখন দুই দেশের এই আলাপ আলোচনার সম্ভাবনা দুই দেশের সম্পর্কের এক ইতিবাচক দিক হতে পারে বলে মনে করা হচ্ছে।
চিন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সমাজ মাধ্যমে চলতি মাসের ৪ তারিখে চিন প্রেসিডেন্ট জিনপিং-এর সঙ্গে ফোনালাপের কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন চিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক আলোচনা সুষ্ট ভাবে সম্পন্ন হয়েছে। ফোনালাপের সময় দুই শীর্ষ নেতৃত্ব রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরানের বর্তমান অবস্থা এবং এশিয়ার নানা বানিজ্য নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেন। অপরদিকে বেনজিং-ও ট্রাম্পের এই বার্তার সমর্থন করেছে। বেনজিং-এর তরফ থেকে জানানো হয়েছে ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তৎপর চিন প্রশাসনও। বেনজিং ট্রাম্পের এই মন্তব্যকে পুর্ণ সমর্থন জানিয়েছে।
চলতি বছরে এপ্রিল মাসে ট্রাম্পের এই চিন সফরে ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে অভিমত রাজনৈতিক মহলের। পাশাপাশি বানিজ্যখাতে দুই দেশের অবস্থানও থাকতে পারে আলোচনার বিষয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হতে পারে দুই শীর্ষ নেতৃত্বের মধ্যে। আপাতত ট্রাম্পের চন সফরে নজর আন্তর্জাতিক রাজনৈতক মহলের।

Post Views: 160

Continue Reading

Previous: মহাশিবরাত্রিতে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা বেঙ্গালুরুর সরকারি সংস্থার
Next: ভোপালে গাড়িতে তুলে একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্মান্তরের চেষ্টা, গ্রেফতার ২

সম্পর্কিত গল্প

N.24-TMC-OFFICE-TRAN-PORTAL.png

ব্যারাকপুরে প্রাক্তন বিধায়কের বাড়িতে ত্রাণের পাহাড়!

Online Desk জুন 18, 2026
ebola.jpg

দক্ষিণ সুদান থেকে ফেরা মহিলার শরীরে ইবোলা উপসর্গ, রাখা হল আইসোলেশনে

Online Desk জুন 18, 2026
Untitled.png

কঙ্গো বনাম পর্তুগালের হতাশা, বিশ্বকাপের শুরুতেই নিষ্প্রভ ৪১ বছরের রোনাল্ডো?

Online Desk জুন 18, 2026

You may have missed

N.24-TMC-OFFICE-TRAN-PORTAL.png

ব্যারাকপুরে প্রাক্তন বিধায়কের বাড়িতে ত্রাণের পাহাড়!

Online Desk জুন 18, 2026
WhatsApp-Image-2026-06-18-at-2.00.52-PM.jpeg

সবুজ মেরুনে জাতীয় দলের ডিফেন্ডার রাহুল ভেকে

Online Desk জুন 18, 2026
ebola.jpg

দক্ষিণ সুদান থেকে ফেরা মহিলার শরীরে ইবোলা উপসর্গ, রাখা হল আইসোলেশনে

Online Desk জুন 18, 2026
Untitled.png

কঙ্গো বনাম পর্তুগালের হতাশা, বিশ্বকাপের শুরুতেই নিষ্প্রভ ৪১ বছরের রোনাল্ডো?

Online Desk জুন 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.