Skip to content
অক্টোবর 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • মহাশিবরাত্রিতে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা বেঙ্গালুরুর সরকারি সংস্থার

মহাশিবরাত্রিতে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা বেঙ্গালুরুর সরকারি সংস্থার

Online Desk ফেব্রুয়ারি 13, 2026
meat.jpg

ওঙ্কার ডেস্ক: মহাশিবরাত্রিতে মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্দেশিকা জারি করল বেঙ্গালুরুর প্রশাসনিক সংস্থা। বৃহস্পতিবার গ্রেটার বেঙ্গালুরু অথোরিটির তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। ওই দিন পশু হত্যা এবং মাংস বিক্রি করা যাবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মহাশিবরাত্রিতে গ্রেটার বেঙ্গালুরু অথোরিটি-এর আওতায় থাকা দোকানগুলিতে মাংস বিক্রি সম্পূর্ণ রূপে নিষিদ্ধ থাকবে। এটি আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক সংস্থার পশুপালন বিভাগের ডেপুটি ডিরেক্টরের তরফে জারি করা হয়েছে। কর্তৃপক্ষ মাংস বিক্রেতাদের পাশাপাশি নাগরিকদেরও এই নির্দেশ মেনে চলতে এবং সহযোগিতা করতে অনুরোধ করেছে। ১৫ ফেব্রুয়ারি সারা দিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়েছে।

গ্রেটার বেঙ্গালুরু অথোরিটির তরফে এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘পশু হত্যা এবং মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা ১৫-০২-২০২৬ (রবিবার)। মহাশিবরাত্রি উপলক্ষে, গ্রেটার বেঙ্গালুরু অথোরিটি-এর আওতাধীন কসাইখানায় পশু হত্যা এবং দোকানগুলিতে মাংস বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এই নির্দেশিকা জিবিএ-এর পশুপালন বিভাগের ডেপুটি ডিরেক্টর কর্তৃক জারি করা হয়েছে। নাগরিক এবং মাংস বিক্রেতাদের সহযোগিতা করার এবং নির্দেশ মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।’

Continue Reading

Previous: নামিবিয়া ম্যাচ জিতে ভারতের ফোকাস এখন পাকিস্তান
Next: এপ্রিলে চিন সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

সম্পর্কিত গল্প

New-Project-79.webp

ফ্লাইদুবাই কাণ্ডে বীরত্বের স্বীকৃতি, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সর্বোচ্চ সম্মান সংযুক্ত আরব আমিরশাহির

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-78.webp

সিজিও থেকে বেরোতেই পুলিশের হাতে আটক প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, নিয়ে যাওয়া হল লালবাজারে

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-77.webp

দীপাবলির আগেই বড় ঘোষণা মোদী সরকারের, ফের ৩ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় কর্মীদের

Online Desk অক্টোবর 28, 2026

You may have missed

New-Project-79.webp

ফ্লাইদুবাই কাণ্ডে বীরত্বের স্বীকৃতি, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সর্বোচ্চ সম্মান সংযুক্ত আরব আমিরশাহির

Online Desk অক্টোবর 28, 2026
Muhanbagan.jpg

কোচের পাশেই বাগান কর্তারা

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-78.webp

সিজিও থেকে বেরোতেই পুলিশের হাতে আটক প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, নিয়ে যাওয়া হল লালবাজারে

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-77.webp

দীপাবলির আগেই বড় ঘোষণা মোদী সরকারের, ফের ৩ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় কর্মীদের

Online Desk অক্টোবর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.