Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নামিবিয়া ম্যাচ জিতে ভারতের ফোকাস এখন পাকিস্তান

নামিবিয়া ম্যাচ জিতে ভারতের ফোকাস এখন পাকিস্তান

Online Desk ফেব্রুয়ারি 13, 2026
team-india-dff.jpg

স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা: পাকিস্তানের বিরুদ্ধে খেলার আগে কতটা ধার ব্যাটিং-বোলিংয়ে তারই যেন পরীক্ষা ছিল টিম ইন্ডিয়ার। নামিবিয়ার বিরুদ্ধে জয় এল ৯৩ রানে। তাতে পাকিস্তানকে টপকে গ্রুপের শীর্ষ স্থানে থেকেই হাইভোল্টেজ ম্যাচ খেলতে নামবেন সূর্য কুমাররা। এই জয়ে টি২০ বিশ্বকাপে টানা ১০ জয় পেল ভারত। এই নজির নেই আর কোনও দেশের।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে টিম ইন্ডিয়া। যা গতবার অজিদের বিরুদ্ধে ২০৫ রানের রেকর্ড ছাপিয়ে উঠে এল তৃতীয় স্থানে। আশঙ্কা সত্যি করে অভিষেক যাদবকে ছাড়াই নামে এদিন টিম ইন্ডিয়া। ফলে, বড় সুযোগ পেয়ে গিয়েছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু বড় রান করতে ব্যর্থই হলেন। সঞ্জু ৭ বলে ২২ রানে ফেরেন। এরপরই শুরু হয় ঈশানের ঝড়। মাত্র ২০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ঝাড়খণ্ডের ব্যাটার। মাত্র ৬.৫ ওভারে এদিন ১০০ রান পূর্ণ হয় ভারতের। যা টি২০ বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম। ৬ চার ও ৫ ছক্কায় ২৪ বলে ৬১ রান করে ফেরেন ঈশান। সূর্য কুমার ১২ রানের বেশি করতে পারেননি। তিলক করেন ২৫ রান। ফলে, রানের গতি কিছুটা ধাক্কা খায়। তা আবার চাঙ্গা করে তোলেন হার্দিক পান্ডিয়া। শিবম দুবের সঙ্গে জুটিতে ৮১ রান যোগ করেন তিনি। মাত্র ২৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ৪ চার ও সমসংখ্যক ছক্কায় ২৮ বলে ৫২ করে আউট হন হার্দিক। পরের বলেই ২৩ রান করে রান আউট হন শিবম দুবে। সেই ওভারেই অক্ষর প্যাটেল ফেরেন শূন্য হাতে। ফলে, রানের গতি আবার ধাক্কা খায়। শেষ ২ ওভারে মাত্র ১০ রানের বিনিময়ে ৫ উইকেট হারিয়ে ২০৯-এ থামে ভারতের ইনিংস।

বিশাল রান তাড়া করতে নেমে নামিবিয়ার ইনিংস শেষ হয় ১১৬ রানে। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ৩ উইকেট পান। এদিন খেলেছেন জসপ্রীত বুমরাহ। যিনি ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ১ উইকেট। জোড়া উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট পান অর্শদীপ ও শিবম দুবে। ম্যাচের শেষে ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব বললেন, ভাল ম্যাচ হল। ঈশান কিশান আর সঞ্জু স্যামসন দারুণ শুরু করেছিল। ৬-৭ ওভারের মনে হচ্ছিল ২৪০-২৫০ রান হয়ে যাবে। সেটা হল না। উইকেটে বল একটু থেমে আসছিল। নামিবিয়ার বোলারেরাও খুব ভাল বল করল। ওদের কৃতিত্ব কেড়ে নিতে চাই না। ক্রিকেট এই জন্যই অনিশ্চয়তার খেলা। বুমরাহ পুরো ৪ ওভার বল করল। এটা আমাদের বড় পাওনা। অক্ষর পটেলের সঙ্গে জুটিতে বরুণ চক্রবর্তীও খুব ভাল বল করল।’’

আলাদা করে বললেন হার্দিকের কথা। সূর্য উচ্ছ্বসিত তাঁকে নিয়ে, ‘‘হার্দিক দুর্দান্ত। ভাল ব্যাট করল। নতুন বলে বল করল। শেষের দিকের ওভারগুলোতেও বেশ ভাল বল করল। যখন প্রয়োজন হচ্ছে, তখনই কিছু না কিছু করছে। আমাদের কাছে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। শুরুটা হয়তো আমরা নিখুঁত করতে পারিনি। তবে দল ঠিক পথেই এগোচ্ছে।’’

Post Views: 167

Continue Reading

Previous: মৃত্যু নিয়ে রাজনীতি নয়, পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস অভিষেকের
Next: মহাশিবরাত্রিতে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা বেঙ্গালুরুর সরকারি সংস্থার

সম্পর্কিত গল্প

kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026

You may have missed

kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.