Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মৃত্যু নিয়ে রাজনীতি নয়, পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস অভিষেকের

মৃত্যু নিয়ে রাজনীতি নয়, পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস অভিষেকের

Online Desk ফেব্রুয়ারি 13, 2026
abhishek.jpg

ওঙ্কার ডেস্কঃ পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পুণেতে নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের শাস্তির জন্য নিহতের পরিবারকে সাহায্যের আশ্বাস দেন অভিষেক। নিহতের দুই ভাই-ও পুণেতে কাজ করেন। মুখ্যমন্ত্রীর কাছে ওই দুই ভাইয়ের চাকরির আর্জি জানাবেন বলেও আশ্বাস দেন অভিষেক।
নিহতের বাড়ির সামনে দাঁড়িয়ে অভিষেক বলেন, “২০০৯ সাল থেকে নিহত ও তাঁর দুই ভাই ওই কোম্পানিতে কাজ করছে। প্রতিদিন সাড়ে তিনটের শিফট থাকত সুখেন মাহাতোর। ওইদিন তিনটে নাগাদ কাজে যাবে বলে বেরিয়েছিল। সন্ধ্যায় দাদা ফোন করেন সুখেনকে। ফোনে পাননি। এরপর পুলিশ ফোন করে জানায় সুখেন অসুস্থ। কীভাবে মারা গিয়েছেন সুখেন বলতে পারব না। তবে আমার বিশ্বাস প্রকৃত তদন্তে সে তথ্য উঠে আসবে।”
অভিষেক আরও জানান, “এই ঘটনায় ১জনকে গ্রেপ্তার করেছে। যারা এর সঙ্গে যুক্ত যাতে তারা জেলের পর বেল না পান, তা আমাদের নিশ্চিত করতে হবে। প্রয়োজনে হাই কোর্ট, সুপ্রিম কোর্টে যেতে হলে যাব। দোষীদের উপযুক্ত শাস্তি দিতেই হবে”।
দ্রুত তদন্তের দাবি জানিয়ে অভিষেকের হুঁশিয়ারি, আগামী দশদিনের মধ্যে দোষীরা ধরা না পড়লে ৬-৭ জনের প্রতিনিধিদল মহারাষ্ট্রে পাঠানো হবে। সুখেনের মৃত্যুর প্রতিবাদে শনিবার জেলার প্রত্যেক বিধানসভায় প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে।
অন্যদিকে, বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতোর কাছে অভিষেকের আর্জি, অন্ততপক্ষে একবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ফোন করবেন বিজেপি সাংসদ। আর পুরুলিয়ার কুড়মি যুবক খুনের তদন্তের দাবি জানাবেন।

Post Views: 114

Continue Reading

Previous: রাশিয়া থেকে ২৮৮টি এস-৪০০ কিনবে ভারত; জানালো প্রতিরক্ষা মন্ত্রক
Next: নামিবিয়া ম্যাচ জিতে ভারতের ফোকাস এখন পাকিস্তান

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.