Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারের ভোটে বাকযুদ্ধে তেজপ্রতাপ-তেজস্বী

বিহারের ভোটে বাকযুদ্ধে তেজপ্রতাপ-তেজস্বী

Online Desk নভেম্বর 3, 2025
tejashwi-tej-pratap.jpg

ওঙ্কার ডেস্ক: মাস কয়েক আগে তাঁকে দল ও পরিবার থেকে বহিস্কার করেছেন লালুপ্রসাদ যাদব। যদিও সম্প্রতি তিনি জনশক্তি জনতা দল নামের নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। বিধানসভা নির্বাচনের আগে লালু প্রসাদ যাদবের বড় পুত্র তেজপ্রতাপ যাদব সরব হতে শুরু করেছেন ভাই তেজস্বী যাদবের বিরুদ্ধে।

উল্লেখ্য, ইন্ডিয়া জোট বিহারের মুখ্যমন্ত্রী প্রার্থী করেছে তেজস্বী যাদবকে। নির্বাচনী প্রচারে মহাগঠবন্ধনের প্রার্থীদের জয়ী করতে আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। কিন্তু এই আবহে ভাই তেজস্বী যাদবকে আক্রমণ করলেন দাদা তেজপ্রতাপ। তিনি বলেন, ‘মহাগঠবন্ধন যাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছে সে আসলে একটা আস্ত বোকা। দুর্ভাগ্য হল, সে আমার ভাই।’ দাদাকে পাল্টা দিতে ছাড়েননি তেজস্বীও। সম্প্রতি নির্বাচনী প্রচারে গিয়ে তেজস্বী যাদব রাঘোপুর থেকে বলেছিলেন, ‘দলের ঊর্ধ্বে কেউ নয়। দল আছে বলেই আমরা নেতাকর্মীরা টিকে আছি। দলের কথা সবাইকে শুনতে হবে।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নাম না করলেও তেজস্বী দাদা তেজপ্রতাপকেই নিশানা করেছেন।

উল্লেখ্য, ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় দু দফায় ভোট গ্রহণ হবে। প্রথম দফার নির্বাচন হবে আগামী ৬ নভেম্বর। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে ১১ নভেম্বর। ভোট গণনা এবং ফল প্রকাশ হবে ১৪ নভেম্বর। নির্বাচন এখনও সম্পন্ন না হলেও তেজস্বী যাদব আত্মবিশ্বাসের সুরে জানিয়ে দিয়েছেন বিহারে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে চলেছে। শুধু তাই নয় আগামী ১৮ নভেম্বর মহাগঠবন্ধন সরকারের মন্ত্রীরা শপথ নেবেন বলে দাবি করেছেন তেজস্বী।

Post Views: 95

Continue Reading

Previous: তেলেঙ্গানায় বাস-লরির মুখোমুখি সংঘর্ষে ২০ জনের মৃত্যু
Next: এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ ডানকুনিতে

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.