Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তিন লক্ষ ভোটার এক ঠিকানা; বিহারে খসড়া ভোটে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য

তিন লক্ষ ভোটার এক ঠিকানা; বিহারে খসড়া ভোটে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য

Online Desk আগস্ট 11, 2025
voter-card.png

ওঙ্কার ডেস্ক: বিহারের খসড়া ভোটার তালিকা নিয়ে ফের বিতর্কের ঝড় উঠেছে। ‘দ্য নিউজ মিনিট’-এর প্রতিবেদনে দাবি, রাজ্যের প্রায় তিন লক্ষ ভোটারের ঠিকানা খসড়া তালিকায় ০, ০০ বা ০০০ হিসেবে উল্লেখ করা হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই তুমুল শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের এক কর্তার বক্তব্য অনুযায়ী, এই ঘটনা মূলত ভোটারদের ফর্ম পূরণের সময় ঠিকানা না দেওয়ার ফল। তিনি জানান, অনেক আবেদনপত্রে বাড়ির নম্বর খালি থাকায় কমিশনের ওয়েবসাইটে অনির্ধারিত ঠিকানার পাশে ০ বসানো হয়েছে। বর্তমানে সংশোধনের কাজ চলছে এবং নতুন আবেদন জমা পড়ছে।
চলতি বছরই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) চালাচ্ছে নির্বাচন কমিশন। গত ১ অগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, যা নিয়ে বিরোধী দলগুলির অভিযোগ বৈধ ভোটারদের নামও বাদ যাচ্ছে। বিষয়টি নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে।
‘নিউজলন্ড্রি’-র বিশ্লেষণ অনুযায়ী, পটনা ও মগধ অঞ্চলে সবচেয়ে বেশি ভোটারের ঠিকানা ০ হিসেবে নথিভুক্ত। বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে শীর্ষে রয়েছে অওরঙ্গাবাদ (৬,৬৩৭), ফুলওয়াড়ি (৫,৯০৫), মানের (৪,৬০২), ফারবিসগঞ্জ (৪,১৫৫), দানাপুর (৪,৬০৩), গোপালগঞ্জ (৩,৯৫৭) এবং পটনা সাহিব (৩,৮০৬)।
অন্যদিকে, ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে উঠে এসেছে জামুই জেলার চৌডিহা পঞ্চায়েতের আমিন গ্রামে ২৩০ জন ভোটার কমিশনের নথিতে একই বাড়ির বাসিন্দা হিসাবে নথিভুক্ত। গ্রামবাসীদের অভিযোগ, ব্লক লেভেল অফিসাররা সরেজমিন সমীক্ষা না করে নিজেদের মতো ফর্ম পূরণ করায় এই বিভ্রাট।
ভোটার তালিকা নিয়ে এই অনিয়মের মাঝেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ তোলেন। কর্নাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের মহাদেবপুরা বিধানসভায় এক লক্ষেরও বেশি ভোট চুরি হয়েছে বলে দাবি করেন তিনি। রাহুলের অভিযোগ যাচাই করতে গিয়ে ‘ইন্ডিয়া টুডে’-র প্রতিবেদনে উঠে আসে, ওই এলাকায় মাত্র ১০ ফুট বাই ১৫ ফুটের একটি ঘরে ৮০ জন ভোটারের নাম নথিভুক্ত রয়েছে।

Post Views: 223

Continue Reading

Previous: ভুয়ো থানা খুলে দিল্লিতে গ্রেফতার তৃণমূল নেতা
Next: রাজ্যে বিজেপির মহিলা মোর্চা গ্ল্যামার দুনিয়া থেকে প্রতিষ্ঠিত; বিস্ফোরক মন্তব্য দলের অন্দরে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.