Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সরকারি চাকরিতে মহিলা সংরক্ষণ ৩৫ শতাংশ! ভোটমুখী বিহারে বড় প্রতিশ্রুতি নীতিশের

সরকারি চাকরিতে মহিলা সংরক্ষণ ৩৫ শতাংশ! ভোটমুখী বিহারে বড় প্রতিশ্রুতি নীতিশের

Online Desk জুলাই 8, 2025
nitish-dd.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি বছরেই রয়েছে বিহারে বিধানসভা ভোট। আর এই আবহে বড় প্রতিশ্রুতি দিলেন সংযুক্ত জনতা দল তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে বিহারের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, ফের সে রাজ্যে ক্ষমতায় এলে তিনি সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ আসন সংরক্ষণ চালু করবেন।

কারা এই সুবিধা পাবেন, তা স্পষ্ট করে দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেবল বিহারি মহিলা চাকরিপ্রার্থীরা এই সুযোগ পাবে। সব সরকারি পরিষেবা, ক্যাডার ও সমস্ত পদে এই সংরক্ষণ চালু করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি তিনি বলেছেন, বিহার যুব কমিশন গঠন করা হবে। সমাজ মাধ্যমের এক পোস্টে বিহারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের চাকরিতে বিহারের যুবক-যুবতীদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাঁদের সরকারি চাকরির উপযোগী করে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে রাজ্য সরকার বিহার যুব কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বিহারের রাজ্য মন্ত্রিসভা এতে অনুমোদনও দিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দেখা গিয়েছিল বিহারে পুরুষ ভোটারের থেকে বেড়েছে মহিলা ভোটার। ওই সময় পুরুষ ভোটার ছিল ৫৩ শতাংশ। মহিলা ভোটারের সংখ্যা ছিল ৫৯.৪৫ শতাংশ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মহিলা ভোটারের কথা মাথায় রেখে নির্বাচনের আগে এই সিদ্ধান্ত নিয়েছেন নীতিশ। প্রসঙ্গত, চলতি বছর অক্টোবরে হতে পারে বিধানসভা নির্বাচন। তার আগেই মাঠ প্রস্তুত করতে ঝাঁপিয়েছে বিহারের শাসকদল।

Post Views: 237

Continue Reading

Previous: বিজেপির উত্তরকন্যা অভিযানে বাঁধা হয়ে দাঁড়ালো পুলিশ!
Next: উটের এক ফোঁটা চোখের জল ২৬টি সাপের বিষ নিষ্ক্রিয় করতে পারে ! রহস্যসন্ধানে তৎপর গবেষকরা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.