Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারে তৈরি হচ্ছিল অস্ত্র, কলকাতা পুলিশের জালে ৪ কুখ্যাত দুষ্কৃতী

বিহারে তৈরি হচ্ছিল অস্ত্র, কলকাতা পুলিশের জালে ৪ কুখ্যাত দুষ্কৃতী

Online Desk জানুয়ারি 10, 2025
WhatsApp-Image-2025-01-10-at-6.06.58-PM.jpeg

নিজস্ব প্রতিনিধি, পাটনা: বড় সাফল্য কলকাতা পুলিশের। আস্ত অস্ত্র কারখানার হদিশ। অস্ত্র কারবারের গ্রাউন্ড জিরোতে পুলিশ। মোটরপার্টস দোকানের আড়ালে চলত অস্ত্র তৈরির কারবার। পর্দা ফাঁস করল পুলিশ‌। অত্যাধুনিক অস্ত্র তৈরির কারখানার হদিশ মিলল বিহারে।
বাংলায় অস্ত্র পাচারের আগেই অস্ত্র কারখানায় অভিযান চালিয়েছে কলকাতা পুলিশের এসটিএফ। কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহার পুলিশের এসটিএফ যৌথ অভিযান চালায় বিহারের মধুবনিতে। তাতেই মেলে সাফল্য। চোখ কপালে পুলিশ প্রশাসনের।
পুলিশ সূত্রে খবর, মোট দু’টি কারখানায় অভিযান চালায় পুলিশ। কুখ্যাত চার অস্ত্র কারবারিকে গ্রেফতার করে পুলিশ। যৌথ অভিযানে উদ্ধার হয়েছে একটি ৭ এমএম পিস্তল। বাজেয়াপ্ত করা হয় লেদ মেশিন, ড্রিল মেশিন-সহ অস্ত্র তৈরির প্রচুর সামগ্রী।
এসটিএফের দাবি, বিহারে যে অস্ত্রগুলি তৈরি করা হচ্ছিল, তা চোরা কারবারিদের হাত ধরে বাংলায় পাঠানোর কথা ছিল। এসটিএফ-এর আরও দাবি, বাংলা থেকেই অস্ত্রের বরাত গিয়েছিল বিহারে। সেই পরিকল্পনামাফিকই চলছিল কাজ। অস্ত্র ডেলিভারি করার আগেই পুলিশের কাছে পাকড়াও বেআইনি অস্ত্র কারবারিরা। এই অস্ত্রের বরাতের কথা গোপন সূত্রে আগেই জানতে পারে কলকাতা পুলিশের এসটিএফ। তারপর তৈরি হয় প্ল্যান অফ অ্যাকশন।
বিহারের কোন জায়গায় অস্ত্র তৈরি হচ্ছিল, কারা এর পিছনে ছিল এর খোঁজ শুরু হয়ে গিয়েছিল জোরকদমে। এরপর খবর নিশ্চিত হতেই বিহার এসটিএফ-এর সঙ্গে যৌথ অভিযান চালায় কলকাতা পুলিশ। অভিযানে নেমে দু’টি অস্ত্র কারখানার হদিশ মেলে।

Post Views: 104

Continue Reading

Previous: গঙ্গাসাগর মেলাকে দূষণমুক্ত করার বার্তা নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা প্রশাসনের উদ্যোগে “রান ফর গ্রিন গঙ্গাসাগর”
Next: শীতের মেয়াদ বেশিদিন নয়, রবিবার থেকেই চড়বে পারদ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.