Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারে এসআইআর করে মুসলিম নাম বাদ দেওয়া হয়েছে? কী বলল কমিশন

বিহারে এসআইআর করে মুসলিম নাম বাদ দেওয়া হয়েছে? কী বলল কমিশন

Online Desk অক্টোবর 17, 2025
eci-rr.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা ঘিরে তোলপাড় হয়েছিল সে রাজ্যে। বিরোধীরা অভিযোগ তুলতে শুরু করে এর ফলে বহু ভোটারের নাম বাদ দিতে চায় কমিশন। সম্প্রতি রাজনৈতিক কর্মী যোগেন্দ্র যাদব অভিযোগ করেন, চূড়ান্ত ভোটার তালিকা থেকে বহু মুসলিমের নাম বাদ দেওয়া হয়েছে বলে। আর এই বিষয়ে নিজেদের অবস্থান জানালো নির্বাচন কমিশন। কমিশনের পাল্টা দাবি, বিরোধীরা মিথ্যাচার করছে।

উল্লেখ্য, এসআইআর প্রসঙ্গে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। সর্বোচ্চ আদালতে কমিশনের দাবি, গোটা প্রক্রিয়া নির্ভুল ভাবে সম্পন্ন হয়েছে। রাজনৈতিক দল এবং কিছু স্বেচ্ছাসেবী সংস্থা ‘মিথ্যাচার’ করছে। এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর এক জন ভোটারও বাদ পড়ার অভিযোগ করেননি। আর এই বিষয়টি প্রমাণ করে তালিকা নির্ভুল। সম্প্রতি যোগেন্দ্র যাদব এবং এক স্বেচ্ছাসেবী সংস্থা অভিযোগ করে, বিহারে খসড়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল ৬৫ লক্ষ নাম। তার মধ্যে ২৫ শতাংশ কেবল মুসলিম। চূড়ান্ত তালিকা থেকে বাদ যাওয়া ৩.৬৬ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৩৪ শতাংশ মুসলিম সম্প্রদায়ের।

যোগেন্দ্র যাদবের দাবি, প্রযুক্তির মাধ্যমে বেছে বেছে মুসলিম নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ‘ধর্মের ভিত্তিতে ভোটারদের তথ্য কমিশনের কাছে থাকে না।’ সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘এসআইআর তালিকায় ভোটারদের নামের টাইপোগ্রাফিক্যাল এররগুলি আশা করি সংশোধন করা হবে।’

Post Views: 89

Continue Reading

Previous: সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও! বিহার নির্বাচনে যোগ দিতে চলেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী?
Next: ফের নিজের স্থান ফিরে পেল জি বাংলার ধারাবাহিক, টিআরপি তালিকা থেকে ছিটকে গেল কোন ধারাবাহিক?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.