Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারে কর্মসংস্থান প্রকল্পে মহিলাদের ভাতা ১০,০০০ টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ করল নীতিশ সরকার

বিহারে কর্মসংস্থান প্রকল্পে মহিলাদের ভাতা ১০,০০০ টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ করল নীতিশ সরকার

Online Desk জানুয়ারি 29, 2026
nitish-dds.jpg

ওঙ্কার ডেস্ক: মহিলাদের ভাতার পরিমাণ বাড়াল বিহারের নীতিশ কুমার সরকার। মহিলা কর্মসংস্থান প্রকল্পের আওতায় আগে আর্থিক সহায়তা দেওয়া হত ১০,০০০ টাকা। এ বার তা বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার স্বয়ং।

বৃহস্পতিবার বিহার মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠক শেষে সমাজ মাধ্যমে নীতিশ কুমার লেখেন, সুবিধাভোগীদের কাজের মডেল মূল্যায়ন করে তার ভিত্তিতে একাধিক পর্যায়ে এই সহায়তা প্রদান করা হবে। এই প্রকল্পের আওতায় প্রথম কিস্তি হিসেবে ১০,০০০ টাকা পাওয়া মহিলারা ছয় মাস পরে অতিরিক্ত সহায়তা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। কর্মসংস্থানের জন্য কতটা কার্যকরভাবে সেই টাকা ব্যবহার করা হয়েছে তা পর্যালোচনা করা হবে। নীতিশ কুমার আরও বলেন, যেসব ক্ষেত্রে ব্যবসা ভালোভাবে চলছে, সেখানে প্রয়োজন অনুসারে এককালীন অর্থও মঞ্জুর করা হতে পারে। বিহারের মুখ্যমন্ত্রী জানান, কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা এই প্রকল্পের মূল লক্ষ্য। যাতে প্রতিটি পরিবার থেকে একজন মহিলা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন। তিনি উল্লেখ করেন, ‘প্রথম পর্যায়ে, প্রতিটি পরিবার থেকে একজন মহিলাকে ১০,০০০ টাকা দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত ১ কোটি ৫৬ লক্ষ সুবিধাভোগী এই অর্থ পেয়েছেন।’

নীতিশ কুমার আরও বলেন, গ্রামীণ ও শহরাঞ্চলে এখনও যোগ্য আবেদনকারী যাঁরা রয়েছেন, তাঁরা শীঘ্রই এই প্রকল্পের অর্থ পাবেন। নিয়ম অনুসারে, সুবিধাভোগীদের ব্যবসা শুরুর ছয় মাস পরে তাঁদের কাজ পর্যালোচনা করা হবে। সেই মূল্যায়নের ভিত্তিতে, প্রয়োজন হলে ২ লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তা দেওয়া হবে।

Post Views: 223

Continue Reading

Previous: ১০ বছরে তামিলনাড়ুতে বন্যপ্রাণীর হামলায় মৃত্যু ৬৮৫ জনের
Next: টাক ডুমা ডুম ডুম, শুরু হলো শীত বিদায়ের ধুম…

সম্পর্কিত গল্প

srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026

You may have missed

mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026
srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026
burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহণ করতে পারবে না ! বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সার্কুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.