Skip to content
অক্টোবর 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ১০ বছরে তামিলনাড়ুতে বন্যপ্রাণীর হামলায় মৃত্যু ৬৮৫ জনের

১০ বছরে তামিলনাড়ুতে বন্যপ্রাণীর হামলায় মৃত্যু ৬৮৫ জনের

Online Desk জানুয়ারি 29, 2026
elephant-dc.jpg

ওঙ্কার ডেস্ক: গত ১০ বছরে তামিলনাড়ুতে বন্যপ্রাণীর হামলায় মৃত্যু হয়েছে ৬৮৫ জনের। ২০১৫ থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত এই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। কেবল মানুষের চেষ্টার মাধ্যমে এই মৃত্যু কমানো সম্ভব বলে মনে করছেন বন দফতরের আধিকারিকরা।

বনের চিফ কনজারভেটর ডি ভেঙ্কটেশের দেওয়া রিপোর্ট অনুসারে, বন্য হাতির হামলায় কেবল ৫২২ জনের মৃত্যু হয়েছে। ২০১৯ সালে যে সংখ্যাটা ছিল সর্বোচ্চ। ওই বছর শুধু ৬২ জন প্রাণ হারিয়েছেন। বাইসনের হানায় নিহত হয়েছেন ৯৪ জন। এ ছাড়া বাঘ ও চিতাবাঘের আক্রমণে আট জন এবং ভালুকের আক্রমণে নয় জন প্রাণ হারিয়েছেন। বন্য শুয়োরের আক্রমণে রাজ্যটিতে মৃত্যু হয়েছে ২২ জনের। হরিণের আক্রমণে প্রাণ হারিয়েছেন ১২ জন। মানুষ ও বন্যপ্রাণী সংঘাত কমাতে বুধবার কোয়েম্বাটুরে কৃষক, এনজিও, পুলিশ, রেলওয়ে এবং বন দফতরের আধিকারিকদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়েছিল। যেখানে বক্তব্য রাখেন ভেঙ্কটেশ। তিনি বলেন, বন্যপ্রাণীর আবাসস্থলের সঙ্কোচন সংঘাতের অন্যতম প্রধান কারণ। আগের থেকে বনাঞ্চল ধ্বংস করে কৃষিকাজ বেড়েছে বলে জানান তিনি।

তাঁর কথায়, ‘বন্যপ্রাণীদের দোষ দেওয়ার বদলে মানুষ হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং স্থানীয় সংস্থাগুলির চেষ্টা মানব-বন্যপ্রাণী সংঘাত কমাতে অপরিহার্য। খাদ্য ও জলের জন্য বন থেকে বেরিয়ে আসা বন্য হাতি কেবল মানুষের উপরই প্রভাব ফেলছে না, বরং হাতিরা প্রতি বছর ৩০০ থেকে ৩৫০ কিলোমিটার হেঁটে বেড়ানোয় তাদের নিজস্ব জীবনযাত্রার মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বনের বাইরে হাতির প্রজনন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে এবং গবাদি পশুর দ্বারা সংক্রামিত হওয়ার সম্ভাবনা বেশি।’

Continue Reading

Previous: সুস্মিতার জন্মদিনে সাহেবের আদুরে পোস্ট, সম্পর্কের গুঞ্জনে সিলমোহর অভিনেতার?
Next: বিহারে কর্মসংস্থান প্রকল্পে মহিলাদের ভাতা ১০,০০০ টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ করল নীতিশ সরকার

সম্পর্কিত গল্প

Nadia.jpg

কমিশনের লোভে সাইবার প্রতারকদের অ্যাকাউন্ট ভাড়া, নদিয়ায় ধৃত ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার-সহ ৮

Online Desk অক্টোবর 29, 2026
Indranil.jpg

ইউনেস্কোর নিষেধ না মেনে লোগো ব্যবহার, পুজো পাস বিক্রি বিতর্কে ১০ দিনের হেফাজত ইন্দ্রনীলের

Online Desk অক্টোবর 29, 2026
Blind-Justice-Under-Strings.jpg

বাংলাদেশে কী বিচারের নামে প্রহসন চলছে ?

Online Desk অক্টোবর 29, 2026

You may have missed

B-1.jpg

বাংলাদেশে শিশুসাহিত্যের জনপ্রিয় লেখিকা তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার এওয়ার্ড

Online Desk অক্টোবর 29, 2026
Nadia.jpg

কমিশনের লোভে সাইবার প্রতারকদের অ্যাকাউন্ট ভাড়া, নদিয়ায় ধৃত ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার-সহ ৮

Online Desk অক্টোবর 29, 2026
Indranil.jpg

ইউনেস্কোর নিষেধ না মেনে লোগো ব্যবহার, পুজো পাস বিক্রি বিতর্কে ১০ দিনের হেফাজত ইন্দ্রনীলের

Online Desk অক্টোবর 29, 2026
Blind-Justice-Under-Strings.jpg

বাংলাদেশে কী বিচারের নামে প্রহসন চলছে ?

Online Desk অক্টোবর 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.