Skip to content
অক্টোবর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিকাশরঞ্জনের বাড়িতে হামলার তদন্তের পাশাপাশি তাঁর মন্তব্যও খতিয়ে দেখা হবে, হুঁশিয়ারি শুভেন্দুর

বিকাশরঞ্জনের বাড়িতে হামলার তদন্তের পাশাপাশি তাঁর মন্তব্যও খতিয়ে দেখা হবে, হুঁশিয়ারি শুভেন্দুর

Online Desk অক্টোবর 9, 2026
suvendu-falta.jpg

ওঙ্কার ডেস্ক: আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। তবে এই ঘটনার পর বিকাশরঞ্জনের করা মন্তব্য নিয়েও তদন্ত হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্যে স্পষ্ট, হামলার অভিযোগের পাশাপাশি বিকাশের মন্তব্যও তদন্তের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ বিকাশরঞ্জনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, বাড়ির জানলার কাচ লক্ষ্য করে মদের বোতল ছোড়া হয়। সেই সঙ্গে তাঁকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। এই ঘটনার জন্য ‘হিন্দুত্ববাদী গুন্ডাদের’ দায়ী করেন বিকাশ। তাঁর এই মন্তব্যেই আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হামলার পর বিকাশরঞ্জন বলেছিলেন, “হিন্দুত্ববাদীরা এ সব করেছে। ওরা সব মায়ের সন্তান। ওরা আমাকে নাকি শিক্ষা দেবে। এই ভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। যাঁরা গরিব মানুষের হয়ে লড়াই করছেন, তাঁদের উপরেই হামলা করা হচ্ছে।” শুক্রবার আরজি কর হাসপাতালে এবিভিপি-র চিকিৎসক সংগঠনের সর্বভারতীয় সম্মেলনে যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখানেই বিকাশরঞ্জনের বাড়িতে হামলার প্রসঙ্গে মুখ খোলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “উনি বলেছেন, হিন্দুত্ববাদীরা হামলা করেছেন। এই মন্তব্যের উপরেও তদন্ত হবে। আমি ছাড়ার পাত্র নই।”

বিকাশরঞ্জনের অভিযোগ, বাড়িতে মদের বোতল ছোড়ার সময় তাঁর পরিচারিকা অল্পের জন্য রক্ষা পান। হামলাকারী তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ করছিলেন বলেও দাবি করেছেন তিনি। অভিযোগ, ওই ব্যক্তি বিকাশের নাম করে বলছিলেন, “আমাদের পিছনে লাগবি না, আমরা দেশভক্ত।” বাড়ির সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার অডিয়ো রেকর্ডিংও রয়েছে। তবে সেই ফুটেজ ও অডিয়োর সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা হয়নি। শুক্রবার ভোরে এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম বাপ্পা গুছাইত। ২৯ বছর বয়সি ওই ব্যক্তি গড়িয়ার বাসিন্দা।

Continue Reading

Previous: ৯ অক্টোবর ২০২৬ কেমন কাটবে ১২টি রাশির দিন? জেনে নিন আজকের রাশিফল
Next: জেওয়ার বিমানবন্দরের নাম বদল, নয়া নাম ‘নরেন্দ্র মোদি আন্তর্জাতিক বিমানবন্দর’

সম্পর্কিত গল্প

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026

You may have missed

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
SC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.