Skip to content
অক্টোবর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মুখ ঢেকে এসে বিকাশের বাড়িতে ভাঙচুর, হামলা! আত্মরক্ষার স্বার্থে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়ার কথা জানালেন প্রাক্তন সাংসদ

মুখ ঢেকে এসে বিকাশের বাড়িতে ভাঙচুর, হামলা! আত্মরক্ষার স্বার্থে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়ার কথা জানালেন প্রাক্তন সাংসদ

Online Desk অক্টোবর 8, 2026
bikash.jpg

ওঙ্কার ডেস্ক: কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে বৃহস্পতিবার ভোরে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। প্রাক্তন সাংসদের পূর্বালোকের বাড়ির সামনে দুষ্কৃতীরা মুখ ঢেকে এসে বাড়ির সামনের সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয়। পাশাপাশি, বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ছোড়ে তারা।

ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন সিপিএম সাংসদ। বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, হামলাকারীরা মুখের পাশাপাশি মোটরবাইকের নম্বর প্লেটও ঢেকে রেখেছিল। তাঁর মতে, গোটা ঘটনাটি পূর্বপরিকল্পিত। তাঁর কথায়, ‘গুন্ডারা এসেছিল মুখ ঢেকে, মোটরবাইকের নম্বর প্লেট ঢেকে। খুব পরিকল্পিত আক্রমণ। এরা যদি সন্ত্রাসী না হয়, তবে কারা? ওই সন্ত্রাসীরা জেনে রাখুক, আমাকে ভয় দেখানো যাবে না।’ এরপরই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়ার কথা জানান তিনি।

অতীতের কোনও বিতর্কের সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কোথাও কোনও অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যায়নি। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বাম নেতাদের নিশানা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত জুন মাসেও বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে একটি ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সেই ঘটনার ভিডিও। ধর্মতলায় দাঁড়িয়ে গোমাংস খেয়ে প্রতিবাদ জানানোর পর থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন প্রাক্তন মেয়র। প্রায় দশ বছর আগে ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে বার্তা দিতেই তিনি ওই পদক্ষেপ করেছিলেন বলে জানা যায়। তবে তাঁর এই অবস্থান হিন্দুদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি করে। হিন্দুত্ববাদী সংগঠনগুলির তরফেও তাঁর সমালোচনা করা হয়।

সম্প্রতি বিকাশরঞ্জনের বাড়ির সামনে দাঁড়িয়ে শুয়োরের মাংস খাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে উপস্থিত যুবকেরা অরাজনৈতিক হিন্দু সংগঠন ‘জাতির কথা’র সদস্য বলে জানা যায়। সেই ঘটনার পর এবার হামলা চালানো হল তাঁর বাড়িতে।

Continue Reading

Previous: কলকাতা পুরভোটের আগে ৭০টি ওয়ার্ডে মহিলা সংরক্ষণ, প্রকাশ চূড়ান্ত তালিকা
Next: মাঝ আকাশে বজ্রপাত ইন্ডিগোর বিমানে, ক্ষতিগ্রস্ত সামনের অংশ, অল্পের জন্য রক্ষা শতাধিক যাত্রীর

সম্পর্কিত গল্প

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026
nidal.jpg

ফোর্ট হুড হামলায় দোষী নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের, প্রশ্ন মানবাধিকার নিয়ে

Online Desk অক্টোবর 9, 2026

You may have missed

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
SC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.