Skip to content
অক্টোবর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতা পুরভোটের আগে ৭০টি ওয়ার্ডে মহিলা সংরক্ষণ, প্রকাশ চূড়ান্ত তালিকা

কলকাতা পুরভোটের আগে ৭০টি ওয়ার্ডে মহিলা সংরক্ষণ, প্রকাশ চূড়ান্ত তালিকা

Online Desk অক্টোবর 8, 2026
kmc.jpg

কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল প্রশাসন। ২০৯টি ওয়ার্ডের মধ্যে ৭০টি ওয়ার্ডে মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষণ চূড়ান্ত করা হয়েছে। বুধবার রাতে প্রকাশিত হয়েছে সংশোধিত তালিকা। এর মধ্যে ৬৬টি ওয়ার্ড সাধারণ মহিলা এবং চারটি ওয়ার্ড তফসিলি জাতির মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আগের খসড়া তালিকায় কিছু পরিবর্তনও আনা হয়েছে।

১৯৯৪ সালের পশ্চিমবঙ্গ পুর নির্বাচন আইন মেনে এই তালিকা প্রকাশ করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি ‘ফর্ম বি’-এর তিন ও চার নম্বর ধারার ভিত্তিতে বিজ্ঞপ্তি জারি করেছেন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে, আগামী ২৮ অথবা ২৯ নভেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোটের প্রস্তুতি রাখা হয়েছে। চূড়ান্ত তালিকায় ২৫, ৭৫, ১৫৪ এবং ১৯৭ নম্বর ওয়ার্ড তফসিলি জাতির মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত হয়েছে। তফসিলি জাতির সাধারণ প্রার্থীদের জন্য রাখা হয়েছে ৩১, ৫২, ১২৫, ১৪৪, ১৫৮, ১৯২, ২০০ ও ২০১ নম্বর ওয়ার্ড। তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য কোনও ওয়ার্ড সংরক্ষিত রাখা হয়নি।

সাধারণ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত ৬৬টি ওয়ার্ড হল: ১, ৪, ৭, ১০, ১৩, ১৬, ১৯, ২২, ২৬, ২৯, ৩৩, ৩৬, ৩৯, ৪২, ৪৫, ৪৮, ৫১, ৫৫, ৫৮, ৬১, ৬৪, ৬৭, ৭০, ৭৩, ৭৭, ৮০, ৮৩, ৮৬, ৮৯, ৯২, ৯৫, ৯৮, ১০১, ১০৪, ১০৭, ১১০, ১১৩, ১১৬, ১১৯, ১২২, ১২৬, ১২৯, ১৩২, ১৩৫, ১৩৮, ১৪১, ১৪৫, ১৪৮, ১৫১, ১৫৫, ১৫৯, ১৬২, ১৬৫, ১৬৮, ১৭১, ১৭৪, ১৭৭, ১৮০, ১৮৩, ১৮৬, ১৮৯, ১৯৩, ১৯৬, ২০২, ২০৫ ও ২০৮। চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি শুরু করতে পারে। শাসক বিজেপির পাশাপাশি তৃণমূল, বাম ও কংগ্রেস শিবিরেও প্রার্থী তালিকায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৬ সেপ্টেম্বর ওয়ার্ড পুনর্বিন্যাসের পর সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় একাধিক অনিয়মের অভিযোগ তোলে কংগ্রেস, তৃণমূল ও বাম দলগুলি। এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগপত্রও জমা দেওয়া হয়। পাশাপাশি, তিন পক্ষই কলকাতা হাই কোর্টে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। পুরদফতরের এক শীর্ষ আধিকারিকের বক্তব্য, সীমানা পুনর্বিন্যাসের ফলে কলকাতায় ওয়ার্ডের সংখ্যা নতুন করে ২০৯ হয়েছে। তাই মহিলা সংরক্ষণের ক্ষেত্রে পুরনো ‘১, ৪, ৭’ সূত্র অনুসরণ করে খসড়া প্রস্তাবে সংশোধন আনা হয়েছে। এরপরই প্রকাশ করা হয়েছে চূড়ান্ত তালিকা।

Continue Reading

Previous: তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী, ক্যাবিনেট মন্ত্রীর সমান পদমর্যাদা পাবেন মহাগুরু
Next: মুখ ঢেকে এসে বিকাশের বাড়িতে ভাঙচুর, হামলা! আত্মরক্ষার স্বার্থে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়ার কথা জানালেন প্রাক্তন সাংসদ

সম্পর্কিত গল্প

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026
nidal.jpg

ফোর্ট হুড হামলায় দোষী নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের, প্রশ্ন মানবাধিকার নিয়ে

Online Desk অক্টোবর 9, 2026

You may have missed

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
SC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.