Skip to content
অক্টোবর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • রঙ করা উড়ালপুলে একের পর এক বাইক দুর্ঘটনা, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রঙ করা উড়ালপুলে একের পর এক বাইক দুর্ঘটনা, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 15, 2026
suvendu-nabanna.jpg

ওঙ্কার ডেস্ক: দুর্গাপুজো উপলক্ষে কলকাতার একাধিক উড়ালপুলে রাস্তা রঙ করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, গড়িয়াহাট এবং চিংড়িহাটা উড়ালপুলে মোটরবাইক দুর্ঘটনার অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সন্ধ্যায় এ কথা জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, রাস্তায় ব্যবহৃত রং ‘অ্যান্টি-স্কিড’ হলেও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার দুপুরে বৃষ্টির পর চিংড়িহাটা উড়ালপুলে একের পর এক মোটরবাইক দুর্ঘটনার কবলে পড়ে বলে অভিযোগ ওঠে। বৃষ্টির জলে রং করা রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়াতেই এই ঘটনা বলে দাবি করা হয়েছে। পুজোর আগে শহর সাজানোর জন্য রাস্তার উপরে রঙের প্রলেপ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তৃণমূল ও কংগ্রেসের পক্ষ থেকে পৃথকভাবে অভিযোগ করা হয়েছে, গড়িয়াহাট ও চিংড়িহাটা উড়ালপুলের রং করা রাস্তা মোটরবাইক চালকদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। চিংড়িহাটা উড়ালপুলে বাইক পিছলে পড়ার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে বৃষ্টির মধ্যে একাধিক মোটরসাইকেল আরোহীকে পড়ে যেতে দেখা যায় বলে দাবি। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। অভিযোগ, বৃষ্টিতে ভেজা রাস্তার উপর তৈলাক্ত রঙের আস্তরণ থাকায় বাইকের চাকা পিছলে যাচ্ছে।
এই ঘটনার খবর পৌঁছয় নবান্নে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিষয়টি নিয়ে অবগত হয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও। সাংবাদিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুরমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট দপ্তরের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে বলা হয়েছে। তাঁর দাবি, উড়ালপুলে যে রং ব্যবহার করা হয়েছে, তা পিছলে পড়া আটকানোর উপযোগী। তাই শুধু রঙের কারণে বাইক দুর্ঘটনা ঘটছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Continue Reading

Previous: যন্তর মন্তরে জাতীয় পতাকা উড়িয়ে গ্রেফতার হওয়া সিজেপির দুই নেতার পাশে রাহুল
Next: শুক্রবার দিল্লিতে জাতীয় পতাকা নিয়ে সমবেত হওয়ার ডাক দীপকের, নয়া কর্মসূচি ঘোষণা ককরোচ নেতার

সম্পর্কিত গল্প

CJP.jpg

ফের ককরোচদের বিক্ষোভ কর্মসূচির আগে কড়া পদক্ষেপ দিল্লি পুলিশের ! দু’ দিনের জন্য কনাট প্লেসে নিষেধাজ্ঞা জারি

Online Desk অক্টোবর 16, 2026
DH.jpg

১৬ অক্টোবর সিজেপি-র কর্মসূচি নিষিদ্ধ করার আবেদন দিল্লি পুলিশের ! সায় দিল না দিল্লি হাইকোর্ট

Online Desk অক্টোবর 15, 2026
Mukti-1.jpg

সুন্দরবনে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার স্বীকৃতি, আমেরিকায় সম্মানিত মুক্তির প্রতিষ্ঠাতা শঙ্কর হালদার

Online Desk অক্টোবর 15, 2026

You may have missed

CJP.jpg

ফের ককরোচদের বিক্ষোভ কর্মসূচির আগে কড়া পদক্ষেপ দিল্লি পুলিশের ! দু’ দিনের জন্য কনাট প্লেসে নিষেধাজ্ঞা জারি

Online Desk অক্টোবর 16, 2026
DH.jpg

১৬ অক্টোবর সিজেপি-র কর্মসূচি নিষিদ্ধ করার আবেদন দিল্লি পুলিশের ! সায় দিল না দিল্লি হাইকোর্ট

Online Desk অক্টোবর 15, 2026
ARNAB.jpg

২০২১ সাল থেকে নাবালিকা বিবাহ প্রতিরোধ সংশোধনী বিল বিশ বাঁও জলে, ভারতে এখন নাবালিকা বিধবার সংখ্যা প্রায় ২ লক্ষ

Online Desk অক্টোবর 15, 2026
Mukti-1.jpg

সুন্দরবনে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার স্বীকৃতি, আমেরিকায় সম্মানিত মুক্তির প্রতিষ্ঠাতা শঙ্কর হালদার

Online Desk অক্টোবর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.