Skip to content
অক্টোবর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • শুক্রবার দিল্লিতে জাতীয় পতাকা নিয়ে সমবেত হওয়ার ডাক দীপকের, নয়া কর্মসূচি ঘোষণা ককরোচ নেতার

শুক্রবার দিল্লিতে জাতীয় পতাকা নিয়ে সমবেত হওয়ার ডাক দীপকের, নয়া কর্মসূচি ঘোষণা ককরোচ নেতার

Online Desk অক্টোবর 15, 2026
abhijit-dipke.jpg

ওঙ্কার ডেস্ক: যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর দায়ে ককরোচ জনতা পার্টির দুই নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। এই আবহে বড় কর্মসূচি ঘোষণা করল সিজেপি। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শুক্রবার বিকেলে দিল্লির কনট প্লেসে জাতীয় পতাকা ওড়ানোর ডাক দিয়েছেন। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলকে সেখানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দীপকের বক্তব্য, জাতীয় পতাকা ওড়ানোকে পুলিশ অপরাধ বলে মনে করে কি না, তা দেখার অপেক্ষায় রয়েছে গোটা দেশ। এই কর্মসূচিতে অংশ নিয়ে জেলে যেতে হলেও তাঁরা পিছিয়ে আসবেন না বলে জানিয়েছেন তিনি। কংগ্রেস-সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আন্দোলনের সঙ্গে সিজেপির কর্মসূচির কোনও বিরোধ নেই বলেও দাবি করেছেন দীপকে। তাঁর মতে, আলাদা ব্যানারে আন্দোলন হলেও সকলের লক্ষ্য এক। তবে কংগ্রেস সূত্রের খবর, রাহুল গান্ধীর চা-চক্রে যোগ দেওয়ার জন্য দীপকে-সহ সিজেপির নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তাঁদের কেউই সেখানে উপস্থিত হননি।

পাশাপাশি দেশে সাম্প্রতিক আন্দোলনগুলিতে বিদেশ থেকে অর্থ আসছে বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে। তাঁর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে সিজেপি। দীপকের বক্তব্য, সালভে একজন প্রবীণ আইনজীবী। তাঁর কাছে এই অভিযোগের পক্ষে তথ্যপ্রমাণ থাকলে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে তুলে দেওয়া উচিত। সিজেপি নেতার দাবি, তাদের তহবিল নিয়ে এখনও পর্যন্ত পুলিশ বা সরকার কোনও প্রশ্ন তোলেনি।

Continue Reading

Previous: রঙ করা উড়ালপুলে একের পর এক বাইক দুর্ঘটনা, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Next: বীজ থেকে বিন্স গাছ তৈরি, পরিচর্যা ও প্রচুর বিন্স পাওয়ার উপায়:

সম্পর্কিত গল্প

CJP.jpg

ফের ককরোচদের বিক্ষোভ কর্মসূচির আগে কড়া পদক্ষেপ দিল্লি পুলিশের ! দু’ দিনের জন্য কনাট প্লেসে নিষেধাজ্ঞা জারি

Online Desk অক্টোবর 16, 2026
DH.jpg

১৬ অক্টোবর সিজেপি-র কর্মসূচি নিষিদ্ধ করার আবেদন দিল্লি পুলিশের ! সায় দিল না দিল্লি হাইকোর্ট

Online Desk অক্টোবর 15, 2026
Mukti-1.jpg

সুন্দরবনে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার স্বীকৃতি, আমেরিকায় সম্মানিত মুক্তির প্রতিষ্ঠাতা শঙ্কর হালদার

Online Desk অক্টোবর 15, 2026

You may have missed

CJP.jpg

ফের ককরোচদের বিক্ষোভ কর্মসূচির আগে কড়া পদক্ষেপ দিল্লি পুলিশের ! দু’ দিনের জন্য কনাট প্লেসে নিষেধাজ্ঞা জারি

Online Desk অক্টোবর 16, 2026
DH.jpg

১৬ অক্টোবর সিজেপি-র কর্মসূচি নিষিদ্ধ করার আবেদন দিল্লি পুলিশের ! সায় দিল না দিল্লি হাইকোর্ট

Online Desk অক্টোবর 15, 2026
ARNAB.jpg

২০২১ সাল থেকে নাবালিকা বিবাহ প্রতিরোধ সংশোধনী বিল বিশ বাঁও জলে, ভারতে এখন নাবালিকা বিধবার সংখ্যা প্রায় ২ লক্ষ

Online Desk অক্টোবর 15, 2026
Mukti-1.jpg

সুন্দরবনে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার স্বীকৃতি, আমেরিকায় সম্মানিত মুক্তির প্রতিষ্ঠাতা শঙ্কর হালদার

Online Desk অক্টোবর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.