Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মামার জমানায় ইতি মধ্যপ্রদেশ এবার মোহনের হাতে

মামার জমানায় ইতি মধ্যপ্রদেশ এবার মোহনের হাতে

Online Desk ডিসেম্বর 11, 2023
s-m.png

ত্রয়ণ চক্রবর্ত্তী: মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব। শেষ হয়ে গেল শিবরাজ সিং চৌহানের জমানা। সোমবার ভোপালে বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন বিজেপির তিন পর্যবেক্ষক। রাজ্যসভার সাংসদ কে লক্ষ্মণ, জাতীয় কর্মসমিতির সদস্য আশা লারকা ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। বিধায়কদের সঙ্গে কথা বলার পাশাপাশি তারা আলাদা করে কথা বলেন শিবরাজ সিং চৌহানের সঙ্গেও। এরপর অপেক্ষাকৃত অপরিচিত শিবরাজের মন্ত্রী সভায় শিক্ষামন্ত্রী মোহন যাদবকে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। মন্ত্রীসভায় দুজন উপ মুখ্যমন্ত্রী করার ঘোষণা হয় এদিন। একজন জগদীশ দেবড়া ওপরজন ব্রাহ্মণ নেতা রাজেন্দ্র শুক্ল। প্রসঙ্গত মোহন যাদব অনগ্রসর নেতা হিসেবে পরিচিত। রাজনৈতিক মহলের মতে, ২০২৪ এর আগে জাতপাতের সমীকরণ মাথায় রেখেই এই সিদ্ধান্ত বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের। বিদায়ী মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট জল্পনা বাড়িয়ে ছিল,হাতজোড়ো করে ‘সকলকে রাম রাম’ লেখা ছবি পোস্ট করেছিলেন শিবরাজ। সেই জল্পনাই সত্যি হল।
বারবার দেখা গেছে অনগ্রসর,দলিত ভোটে এখনও সেভাবে কবজা করতে পারে নি পদ্ম শিবির। সেদিকে নজর রেখে রাষ্ট্রপতি হিসেবে দৌপদী মুর্মকে এনেছিল। মধ্যপ্রদেশে আসন সংখ্যায় কংগ্রেস অনেক কম হলেও ভোটের শতাংশে প্রায় ৪১% ভোট পেয়েছে। সেই ভোটের বড় অংশ আদিবাসী,দলিত সম্প্রদায়ের বলে মনে করা হচ্ছে। বছর ঘুরলে লোকসভা নির্বাচন, সেদিকে নজর রেখেই জাতপাতের সমীকরণ ঠিক রাখতে মুখ্যমন্ত্রী পদে অনগ্রসর ও দুই উপমুখ্যমন্ত্রীর মধ্যে একজন ব্রাহ্মণ সমাজের প্রতিনিধিকে করা হল বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত ছত্তিসগড়ের কুর্সিতেও আদিবাসী নেতা বিষ্ণুদেও সাইকে বেছে নিয়েছে বিজেপি।

Post Views: 110

Continue Reading

Previous: বিকাশভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিপ্রার্থীদের ইতিবাচক বৈঠক
Next: কাশ্মীর মামলার রায় রাজ্যগুলির পক্ষে অশনি সংকেত!

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.