Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিজেপিশাসিত হরিয়ানায় গোরক্ষার বাজেট ৫১০ কোটি টাকা

বিজেপিশাসিত হরিয়ানায় গোরক্ষার বাজেট ৫১০ কোটি টাকা

Online Desk জানুয়ারি 16, 2025
szr.png

ওয়েব ডেস্ক: গোরক্ষায় বিজেপিশাসিত হরিয়ানা সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে। ২০১৪ সালে হরিয়ানায় বিজেপিশাসিত সরকার ক্ষমতাসীন হওয়ার পর গোরক্ষায় বাজেট বরাদ্দ ছিল ২ কোটি টাকা। সূত্রের খবর, এরপর বাজেট লাফিয়ে বেড়ে ২০২৪-২০২৫ অর্থবর্ষে ৫১০ কোটি টাকায় এসে ঠেকেছে। এব্যাপারে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বলেছেন, সাবান, শ্যাম্পু, অর্গানিক রং-সহ বিভিন্ন সামগ্রী তৈরি করতে গোবর এবং গোমূত্র ব্যবহার করা হয়। এধরনের সামগ্রী প্রস্তুতকারক শিল্প সংস্থাগুলিকে সহায়তা করার লক্ষ্যে গোরক্ষায় বাজেট বরাদ্দ বাড়িয়ে চলেছে রাজ্য সরকার।
হরিয়ানা গো সেবা আয়োগ নামে একটি সংস্থা গোরক্ষার দায়িত্বপ্রাপ্ত। এই সংস্থার নিজস্ব একটি ওয়েবসাইটও রয়েছে। উল্লেখ্য, ২০১০ সালে হরিয়ানা সরকার কংগ্রেস শাসনাধীনে থাকাকালীন হরিয়ানা গো সেবা আয়োগ গঠন করা হয়। এরপর ২০১৪ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে ক্ষমতাসীন হয় বিজেপি। বিজেপি জমানায় হরিয়ানা গো সেবা আয়োগকে আরও শক্তিশালী করা হয়েছে গবাদি পশুর কল্যাণকল্পে। প্রসঙ্গত, সংস্থার কাজ গোহত্যা বন্ধ করা এবং গবাদি পশুর প্রতি সব ধরনের নৃশংস আচরণ প্রতিরোধ।
হরিয়ানা গো সেবা আয়োগের চেয়ারম্যান এস গর্গ রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ২০২৪-২০২৫ অর্থবর্ষে গোরক্ষার বাজেট বাড়িয়ে ৫১০ কোটি টাকা করার জন্যে। উল্লেখ্য, একদশক আগে ২০১৪ সালে হরিয়ানায় মনোহরলাল খাট্টারের নেতৃত্বে সরকার গঠন করেছিল বিজেপি।

Post Views: 83

Continue Reading

Previous: জলপাইগুড়ি পৌরসভার স্বাস্থ্য পরিষেবায় রয়েছে একাধিক দুর্নীতি, অভিযোগ বিরোধী কাউন্সিলরের
Next: সুখবর, অষ্টম বেতন কমিশন গঠনে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.