Skip to content
অক্টোবর 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে কটূক্তির অভিযোগ, দুর্গাপুরে খড়্গের কুশপুতুল দাহ বিজেপি মজদুর মঞ্চের

প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে কটূক্তির অভিযোগ, দুর্গাপুরে খড়্গের কুশপুতুল দাহ বিজেপি মজদুর মঞ্চের

Online Desk অক্টোবর 29, 2026
BJP.jpg

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবাকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের কটূক্তির অভিযোগে এবার প্রতিবাদে সরব হল ভারতীয় জনতা মজদুর মঞ্চ। আজ, বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার গ্যামন ব্রিজে খড়্গের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। এরপর কোক ওভেন থানায় গিয়ে এফআইআর দায়েরের উদ্যোগ নেন তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে গ্রেফতার করতে হবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গকে।

এদিনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে গ্যামন ব্রিজ এলাকায় কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে কোক ওভেন থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচলও স্বাভাবিক হয়ে আসে।

এই কর্মসূচিতে উপস্থিত ভারতীয় মজদুর সংঘের রাজ্য সাধারণ সম্পাদক কল্যাণ দুবে বলেন, এই বিক্ষোভের মাধ্যমে তাঁরা স্পষ্ট বার্তা দিতে চান যে, এ ধরনের ভাষা ও সংস্কৃতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

কংগ্রেস সভাপতির গ্রেফতারি ও ক্ষমা প্রার্থনার দাবিতে সরব হল সংগঠনটি।

Continue Reading

Previous: বাংলাদেশে শিশুসাহিত্যের জনপ্রিয় লেখিকা তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার এওয়ার্ড
Next: এসআইআর বিতর্কে জ্ঞানেশ কুমারের অপসারণ দাবি, রামলীলা ময়দানে কংগ্রেসের সমাবেশে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা

সম্পর্কিত গল্প

ববববব.jpg

এসআইআর বিতর্কে জ্ঞানেশ কুমারের অপসারণ দাবি, রামলীলা ময়দানে কংগ্রেসের সমাবেশে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা

Online Desk অক্টোবর 29, 2026
Nadia.jpg

কমিশনের লোভে সাইবার প্রতারকদের অ্যাকাউন্ট ভাড়া, নদিয়ায় ধৃত ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার-সহ ৮

Online Desk অক্টোবর 29, 2026
Indranil.jpg

ইউনেস্কোর নিষেধ না মেনে লোগো ব্যবহার, পুজো পাস বিক্রি বিতর্কে ১০ দিনের হেফাজত ইন্দ্রনীলের

Online Desk অক্টোবর 29, 2026

You may have missed

ববববব.jpg

এসআইআর বিতর্কে জ্ঞানেশ কুমারের অপসারণ দাবি, রামলীলা ময়দানে কংগ্রেসের সমাবেশে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা

Online Desk অক্টোবর 29, 2026
BJP.jpg

প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে কটূক্তির অভিযোগ, দুর্গাপুরে খড়্গের কুশপুতুল দাহ বিজেপি মজদুর মঞ্চের

Online Desk অক্টোবর 29, 2026
B-1.jpg

বাংলাদেশে শিশুসাহিত্যের জনপ্রিয় লেখিকা তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার এওয়ার্ড

Online Desk অক্টোবর 29, 2026
Nadia.jpg

কমিশনের লোভে সাইবার প্রতারকদের অ্যাকাউন্ট ভাড়া, নদিয়ায় ধৃত ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার-সহ ৮

Online Desk অক্টোবর 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.