Skip to content
অক্টোবর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • তিন যুবককে আটকে মারধরের অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে

তিন যুবককে আটকে মারধরের অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে

Online Desk অক্টোবর 10, 2026
1000390957.jpg

ওঙ্কার ডেস্ক: তিন যুবককে বাড়িতে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে। অভিযোগ, বিধায়কের ছেলের সোনার বালা চুরির সন্দেহে ওই যুবকদের ধরে নিয়ে গিয়ে মারধর করা হয়। তাঁদের উল্টো করে ঝুলিয়ে লাঠি ও বেল্ট দিয়ে পেটানোর পাশাপাশি বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগও উঠেছে। এক নিগৃহীতের মা পুলিশের দ্বারস্থ হয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকায় প্রতিবাদ শুরু হয়েছে।

অভিযোগের তির বিজনৌর জেলার বড়াপুরের বিজেপি বিধায়ক কুঁয়র সুশান্ত সিংহের দিকে। অভিযোগ, গত বুধবার থেকে তিন যুবককে মোরাদাবাদের রাতুপুরে তাঁর বাড়িতে আটকে রাখা হয়েছিল। সেখানে তাঁদের উপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে দাবি। এই ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। বাকি দু’জনও জখম হয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার ঠাকুরদ্বারা থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীত রামু কশ্যপের মা ওমবতী কশ্যপ। বিধায়ক, তাঁর গাড়িচালক-সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি।

ওমবতীর অভিযোগ, ৭ অক্টোবর বিধায়কের এক সহকারী অর্জুন কুমার রামুকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যান। এর আগে অতুল কশ্যপ ও লভিশ কশ্যপ নামে আরও দুই যুবককে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। বিধায়কের বাড়ির দুই পরিচারক জিজ্ঞাসাবাদের সময় রামুকে চুরির ঘটনায় অভিযুক্ত বলে চিহ্নিত করেন বলে দাবি। এরপরই তাঁকে তুলে নিয়ে গিয়ে দু’দিন আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ। নিগৃহীতের মায়ের দাবি, তিন যুবককে দড়ি দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়। লাঠি ও বেল্ট দিয়ে তাঁদের পেটানো হয়। তাঁদের ক্ষতস্থানে নুন ছড়িয়ে দেওয়া এবং বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

Continue Reading

Previous: ছেলেকে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করল স্ত্রী! গ্রেফতার দু’জনই, তুমুল উত্তেজনা এলাকায়
Next: সিজেপি আন্দোলনে উত্তপ্ত রাজধানী, এর মধ্যেই সমাজমাধ্যমে অনুপমের ‘দিল্লি চলো’ পোস্ট! নেপথ্যে কোন জট?

সম্পর্কিত গল্প

New-Project-26.webp

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কাল থেকেই মিলবে পুজোর অনুদান, ইডেন থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-25.webp

তেল অভিভগামী বিমানে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাই কাণ্ডে এবার ইউএপিএ ধারায় মামলা এনআইএ-র

Online Desk অক্টোবর 10, 2026
T20.jpg

ক্যারিবিয়ানদের কাছে হেরে পিচকে দুষলেন গম্ভীর

Online Desk অক্টোবর 10, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-10-at-23.31.11.jpg

ছাদবাগানে ফুটিয়ে তুলুন মায়ের প্রিয় পদ্মফুল : পদ্ম চাষের সম্পূর্ণ পদ্ধতি ও প্রচুর ফুল পাওয়ার টিপস

Online Desk অক্টোবর 11, 2026
Anxiety.jpg

উদ্বেগ জনিত রোগ : লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 10, 2026
Festive-Bengali-Fashion-Collage.jpg

মোটা, রোগা, শ্যামলা কিংবা ফর্সা—পুজোর চার দিনে মহিলারা কেমন পোশাক পরবেন ?

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-26.webp

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কাল থেকেই মিলবে পুজোর অনুদান, ইডেন থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.