Skip to content
অক্টোবর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সিজেপি আন্দোলনে উত্তপ্ত রাজধানী, এর মধ্যেই সমাজমাধ্যমে অনুপমের ‘দিল্লি চলো’ পোস্ট! নেপথ্যে কোন জট?

সিজেপি আন্দোলনে উত্তপ্ত রাজধানী, এর মধ্যেই সমাজমাধ্যমে অনুপমের ‘দিল্লি চলো’ পোস্ট! নেপথ্যে কোন জট?

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-23.webp

নিজস্ব সংবাদদাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তপ্ত রাজধানী। যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’। এই আন্দোলনকে ঘিরে দিল্লি জুড়ে নিরাপত্তার কড়া বলয়। এই পরিস্থিতিতেই সমাজমাধ্যমে ‘দিল্লি চলো’ বলে একটি পোস্ট করে করেছেন সংগীতশিল্পী অনুপম রায়। সঙ্গে দেওয়া ছবিতে রয়েছেন ‘রকস্টার’ রূপম ইসলামও। এমতাবস্থায় ছবির বার্তার সঙ্গে বিজেপি মহলের যোগ আছে কিনা, তা নিয়ে শুরু হয়েছে প্রবল চর্চা।

যদিও ঘনিষ্ঠ সূত্রের খবর, এই সফরের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। রূপম ইসলামের ব্যান্ড ফসিলসের দিল্লি-নয়ডায় কনসার্ট রয়েছে, অনুপম রায়েরও শো রয়েছে। মূলত মিউজিক্যাল প্রজেক্টের কারণেই তাঁদের দিল্লি সফর। ফলে তাঁদের দিল্লি যাত্রার সঙ্গে যে সিজেপি আন্দোলনের দূর-দূরান্ত পর্যন্ত নেই, তা একপ্রকার স্পষ্ট। যদিও এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দুই শিল্পীই।

অন্যদিকে, সিইসির অপসারণের দাবিতে দেশজুড়ে আন্দোলন জোরালো হচ্ছে। একদিকে ইন্ডিয়া জোটের নেতা-সাংসদরা পথে নেমেছেন, অন্যদিকে গণতন্ত্র রক্ষার দাবিতে সরব হয়েছে সিজেপি বা ‘আরশোলা’রা। এই আন্দোলনে বলিউড তারকা থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও যোগ দিয়েছেন। ইতিমধ্যেই গুরুগ্রামের বাড়ি থেকে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি এবং সিজেপির আইনি উপদেষ্টা রত্না সিংকে আটক করা হয়েছে বলে খবর। এমতাবস্থায় অনুপমের ‘দিল্লি চলো’ বার্তা যে নেটিজেনদের মনে কৌতূহলের ঝড় তুলবে, তা আশঙ্কা করাই স্বাভাবিক।

Continue Reading

Previous: তিন যুবককে আটকে মারধরের অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে
Next: যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক শতাধিক আইনজীবী, প্রধান বিচারপতির হস্তক্ষেপে মুক্তি

সম্পর্কিত গল্প

New-Project-26.webp

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কাল থেকেই মিলবে পুজোর অনুদান, ইডেন থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-25.webp

তেল অভিভগামী বিমানে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাই কাণ্ডে এবার ইউএপিএ ধারায় মামলা এনআইএ-র

Online Desk অক্টোবর 10, 2026
T20.jpg

ক্যারিবিয়ানদের কাছে হেরে পিচকে দুষলেন গম্ভীর

Online Desk অক্টোবর 10, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-10-at-23.31.11.jpg

ছাদবাগানে ফুটিয়ে তুলুন মায়ের প্রিয় পদ্মফুল : পদ্ম চাষের সম্পূর্ণ পদ্ধতি ও প্রচুর ফুল পাওয়ার টিপস

Online Desk অক্টোবর 11, 2026
Anxiety.jpg

উদ্বেগ জনিত রোগ : লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 10, 2026
Festive-Bengali-Fashion-Collage.jpg

মোটা, রোগা, শ্যামলা কিংবা ফর্সা—পুজোর চার দিনে মহিলারা কেমন পোশাক পরবেন ?

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-26.webp

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কাল থেকেই মিলবে পুজোর অনুদান, ইডেন থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.