Skip to content
অক্টোবর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক শতাধিক আইনজীবী, প্রধান বিচারপতির হস্তক্ষেপে মুক্তি

যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক শতাধিক আইনজীবী, প্রধান বিচারপতির হস্তক্ষেপে মুক্তি

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-24.webp

নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আটক হওয়া সুপ্রিম কোর্টের আইনজীবীরা অবশেষে মুক্তি পেলেন। আইনি ওয়েবসাইট ‘লাইভ ল’-এর খবর অনুযায়ী, বিষয়টি নজরে আসতেই হস্তক্ষেপ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। তারপরই ছেড়ে দেওয়া হয় আটক আইনজীবীদের।

শনিবার সকালে সুপ্রিম কোর্ট চত্বরের বাইরে থেকে বহু আইনজীবীকে আটক করা হয় বলে অভিযোগ ওঠে। ‘বার অ্যান্ড বেঞ্চ’-এর প্রতিবেদন অনুযায়ী, আইনজীবী মহলে ছড়িয়ে পড়া একটি বার্তায় দাবি করা হয়, প্রায় ১০০ জন আইনজীবীকে আটক করেছে পুলিশ। তাঁদের আটক করে যমুনা স্পোর্টস কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করা হয়। এই ঘটনার বেশ কিছু ছবিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি জানাজানি হতেই নড়েচড়ে বসে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। প্রধান বিচারপতির কাছে আটক আইনজীবীদের মুক্তির জন্য আবেদন জানানো হয়। সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস-অন-রেকর্ড অ্যাসোসিয়েশনের তরফেও প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। বিষয়টিতে হস্তক্ষেপ করেন সলিসিটর জেনারেল তুষার মেহতাও। এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন প্রধান বিচারপতি এবং আটক আইনজীবীদের ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, শনিবার সিজেপির যন্তর মন্তর অভিযান ঘিরে দিল্লি জুড়ে ছিল নজিরবিহীন পুলিশি নিরাপত্তা। গোটা এলাকা বহুস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়। প্রতিটি মুহূর্ত রেকর্ড করতে ভিডিওগ্রাফার এবং বডিক্যাম পরা পুলিশ মোতায়েন করা হয়। যেখানেই জমায়েতের চেষ্টা হয়েছে, সেখান থেকেই আটক করা হয়েছে বিক্ষোভকারীদের। সেই অভিযানেই আটক হন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

Continue Reading

Previous: সিজেপি আন্দোলনে উত্তপ্ত রাজধানী, এর মধ্যেই সমাজমাধ্যমে অনুপমের ‘দিল্লি চলো’ পোস্ট! নেপথ্যে কোন জট?
Next: সম্পাদকীয়

সম্পর্কিত গল্প

New-Project-26.webp

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কাল থেকেই মিলবে পুজোর অনুদান, ইডেন থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-25.webp

তেল অভিভগামী বিমানে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাই কাণ্ডে এবার ইউএপিএ ধারায় মামলা এনআইএ-র

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-23.webp

সিজেপি আন্দোলনে উত্তপ্ত রাজধানী, এর মধ্যেই সমাজমাধ্যমে অনুপমের ‘দিল্লি চলো’ পোস্ট! নেপথ্যে কোন জট?

Online Desk অক্টোবর 10, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-10-at-23.31.11.jpg

ছাদবাগানে ফুটিয়ে তুলুন মায়ের প্রিয় পদ্মফুল : পদ্ম চাষের সম্পূর্ণ পদ্ধতি ও প্রচুর ফুল পাওয়ার টিপস

Online Desk অক্টোবর 11, 2026
Anxiety.jpg

উদ্বেগ জনিত রোগ : লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 10, 2026
Festive-Bengali-Fashion-Collage.jpg

মোটা, রোগা, শ্যামলা কিংবা ফর্সা—পুজোর চার দিনে মহিলারা কেমন পোশাক পরবেন ?

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-26.webp

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কাল থেকেই মিলবে পুজোর অনুদান, ইডেন থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.