Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জ্যোতিরাদিত্য-গড়করীকে শোকজ নোটিশ ধরাবে মোদি- শাহ ?

জ্যোতিরাদিত্য-গড়করীকে শোকজ নোটিশ ধরাবে মোদি- শাহ ?

Online Desk ডিসেম্বর 18, 2024
aaaaaaaaa.png

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক দেশ এক বিল নিয়ে সংসদে ভোটাভুটি। আর সংসদে অনুপস্থিত মোদি ব্রিগেডের প্রথম সারির নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও নিতীন গড়কড়ী। সূত্রের খবর, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও নিতীন গডকড়ী সহ মোট ২০ জন বিজেপি সাংসদ মঙ্গলবার গরহাজির ছিলেন সংসদে। বিজেপি সূত্রের দাবি,অনুপস্থিত সকল সাংসদকে শো কজ় নোটিশ ধরাবে দল। অন্যদিকে তার আগে থেকেই অনুপস্থিত থাকার কারণ জানিয়েছিলেন কি না সেই দিক ও খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, এক দেশ এক ভোটের মতো গুরুত্বপূর্ণ বিল সংসদে পেশ করার আগে বিজেপির পক্ষ থেকে সকল সাংসদকে উপস্থিত থাকার জন্য হুউপ জারি করা হয়ে ছিল। তার পর কেন সাংসদরা গরহাজি থাকলেন ভাবাচ্ছে মোদি শাহকে।
মঙ্গলবার সংসদে পেশ হয়‌ এক দেশ এক ভোট বিল। বিল পেশ হতেই তুমুল হই হট্টোগোল শুরু করে বিরোধী সাংসদরা। বিল পেশ করতে বাধা দান করে তৃণমূল, কংগ্রেস সহ বিরোধীরা। শেষ পর্যন্ত ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয়‌। বিলের সপক্ষে ভোট পড়ে ২৬৯। আর বিলের বিপক্ষে ভোট পড়ে ১৮৯।
উল্লেখ্য, লোকসভায় এনডিএ জোটের মোট সাংসদ সংখ্যা ২৯৩ জন। কিন্তু বিলের সপক্ষে ভোট পড়ে ২৬৯ টা।২৪ টা ভোট কম পড়ে। কেন বিলের সপক্ষে ভোট কম পড়ল তা নিয়ে কাটা ছেড়া শুরু করে বিজেপি। এরপর যে তথ্য সামনে আসে তা দেখে চোখ কপালে ওঠে মোদি শাহের। মঙ্গলবার সংসদে অনুপস্থিত ছিলেন ২৪ জন এনডিএ সাংসদ। তার মধ্যে শুধু বিজেপির ২০ জন সাংসদ অনুপস্থিত। এই কুড়ি জনের মধ্যে বিজেপির হেভিওয়ে সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী পরেন।
বিজেপি সূত্রে খবর, এই কুড়ি জন সাংসদের উপর বেজায় চটেছেন মোদি। অনুপস্থিত সাংসদের শো কজ় নোটিশ পাঠাতে চলেছে বিজেপি।

Post Views: 87

Continue Reading

Previous: এক মহিলা ও তার মাকে মারধোর ও তাদের ঘর ভাঙচুর করার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে
Next: ‘করের পাল্টা কর’! শুল্ক নীতি নিয়ে মোদীকে হুঁশিয়ারি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.