Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সাংসদকে ধাক্কার কারণে রাহুলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করার ইঙ্গিত বিজেপির, পাল্টা হেনস্থার অভিযোগ খাড়গের

সাংসদকে ধাক্কার কারণে রাহুলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করার ইঙ্গিত বিজেপির, পাল্টা হেনস্থার অভিযোগ খাড়গের

Online Desk ডিসেম্বর 19, 2024
20241219_153724-1.jpg

ওঙ্কার ডেস্ক:লোকসভায় বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে পারে বিজেপি, এমনটাই জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। অন্য দিকে, কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে অভিযোগ তুলেছেন, তাঁকে সংসদের অন্দরে ধাক্কা মেরেছেন বিজেপি সাংসদেরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর-মন্তব্য ঘিরে সংসদের অন্দরে সরকার এবং বিরোধীদের সংঘাত বৃহস্পতিবার পরিণত হয় সংঘর্ষে। দু’পক্ষের ধস্তাধস্তির সময় পড়ে গিয়ে বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গীকে আহত হয়েছেন বলে অভিযোগ। ওড়িশার বালেশ্বরের সাংসদ ষড়ঙ্গী অভিযোগ করেন, তাঁকে ধাক্কা মেরেছেন রাহুল স্বয়ং। কিরেন রিজিজু আরো দাবি করেন, ‘‘প্রতাপচন্দ্র ছাড়াও আমাদের সংসদ মুকেশ রাজপুত আহত হয়েছেন। অন্যদিকে, খাড়গে বলেন, ‘‘আমাকে সংসদের মকর দ্বারের কাছে বিজেপি সাংসদেরা ধাক্কা দিয়েছেন।’’ তিনি জানান, লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে বিষয়টি জানিয়েছেন তিনি। কিন্তু সংসদের অন্দরে রাহুলের ধাক্কায় আহত হওয়ায় রাহুলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে হলে স্পিকারের অনুমতি নিয়ে তা করতে হবে।
মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় ‘‘এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর…এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।’’ পড়ে তিনি আরও সংযোজন করে বলেন, ‘‘জওহরলাল নেহরুর সঙ্গে অম্বেডকরের অনেক মতপার্থক্য ছিল। সেই কারণেই নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।’’ যার পরেই বিরোধীরা ওয়াক অফ করলে স্থগিত হয়ে যায় রাজ্যসভা ও লোকসভার অধিবেশন। বুধবার থেকেই শাহের বিরুদ্ধে অম্বেডকর-অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছেন কংগ্রেস-সহ বিরোধীরা।এই কটুক্তির জন্য অমিত শাহ যেন ক্ষমা চান সেই দাবি নিয়ে বুধবার সকালে সংসদের বাইরে আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভ দেখান বিরোধীরা, “জয় ভীম” স্লোগান ও দেন তারা। অন্যদিকে অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জারি করে তৃণমূল এবং তারপরই এই নোটিশ জারি করার পথে হেঁটেছেন কংগ্রেস সহ অন্য বিরোধীরা।

Post Views: 67

Continue Reading

Previous: প্রকাশ্যে বিরোধীদের হাত পা কেটে নেওয়ার হুমকি দিয়ে ফের বিতর্কে তৃণমূল নেতা আব্দুর রহিম বকসী
Next: ভগ্নপ্রায় সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন সমরেশ মজুমদারের গ্রাম!

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.