Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পঞ্চায়েত প্রধানের দুয়ারে বোমা! ‘মিষ্টির প্যাকেট’ ঘিরে আতঙ্ক দেগঙ্গায়

পঞ্চায়েত প্রধানের দুয়ারে বোমা! ‘মিষ্টির প্যাকেট’ ঘিরে আতঙ্ক দেগঙ্গায়

Online Desk মার্চ 26, 2025
bomb.jpg

ওঙ্কার ডেস্ক: মিষ্টির প্যাকেটে করে বোমা ‘উপহার’ পঞ্চায়েত প্রধানকে। বুধবার সাত সকালে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। খোদ প্রধানের বাড়িতে কে বা কারা এই বোমা রেখে গেল তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই পঞ্চায়েত প্রধান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডলের বাড়িতে কে বা কারা বোমা রেখে দিয়ে গিয়েছেন। বুধবার সকালে প্রধানের বাড়ির সিঁড়িতে মিষ্টির প্যাকেটে বোমা পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি দেখার পর তিনি থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ। তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়ে তাজা বোমা দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেন। গোটা ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধান বলেন, ‘সেভাবে আমার কোনও শত্রু নেই। বুঝতে পারছি না, কারা এই কাণ্ড ঘটাল।’

অন্যদিকে এদিনই মুর্শিদাবাদের বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া অঞ্চলে বোমা বিস্ফোরণে জখম হয়েছে এক নাবালক ও এক বৃদ্ধ। বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। সব মিলিয়ে বোমা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে ফের রাজ্যের বিভিন্ন জেলায়।

Post Views: 128

Continue Reading

Previous: ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ কে নিষিদ্ধের দাবি মার্কিন কমিটির
Next: উপাচার্যের পদত্যাগের দাবিতে বুধবারেও তুমুল উত্তেজনা রবীন্দ্রভারতীর ক্যাম্পাসে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.