কোনও স্কুলে না গিয়েও কেবল বাড়িতে স্বামী দেবেন্দ্রনাথ দাসের সহযোগিতায় ন-বছরের বিবাহিত কৃষ্ণভাবিনী বাড়িতে বসে পড়াশোনার যে লড়াইটা শুরু করেছিলেন তা আজ আমাদের জায়গা থেকে কল্পনা করাও সম্ভব না। আজ নারীবাদ এবং নারীপ্রগতির যুগে সে লড়াই কোন মাত্রার তা হয়ত নারীবাদী বা সমাজবিদদের পক্ষে অনুমান করাও শক্ত।
সেই লড়াই বৃথা যায়নি। প্রবল পুরুষতান্ত্রিক দাপট এবং চাপের সমাজেও প্রথম সারির পত্রিকাতে একের পর এক লেখা বেরোতে থাকে কৃষ্ণভাবিনীর।
স্বভাবতই সে চাপ নেওয়া মুশকিল ছিল সমাজের। কটাক্ষবাণে বিদ্ধ হতে থাকেন তিনি। পত্র-পত্রিকায় ধেয়ে আসে একের পর এক সমালোচনা।
কৃষ্ণভাবীনি এক অবাক মানুষ, অনন্যা নারী। তিনি অনায়াসে তৈরি করেছেন বেড়া ভাঙার ধারাপাত৷ অথচ আজ পর্যন্ত কোন প্রাচ্য নারীবাদী তত্ত্ব তাঁকে ঘিরে গড়ে ওঠেনি।
তাঁর এই লড়াইকে প্রণতি জানিয়ে, তাঁর জীবন ও সংগ্রাম নিয়ে সারস্বত চর্চার নিবেদন বিস্মৃত বঙ্গ নারী সিরিজের প্রথম বই শ্রেয়সী চক্রবর্তীর প্রগাঢ় মানুষী কৃষ্ণভাবী।
বিবেকানন্দ দাস
বিস্মৃত বঙ্গমহিলা সিরিজ ১
প্রগাঢ় মানুষী
কৃষ্ণভাবীনি
লেখক- শ্রেয়সী চক্রবর্তী
সম্পাদনা- দময়ন্তী দাশগুপ্ত
মূল্য- ৩২০