ওঙ্কার ডেস্ক : শনিবার ভারতে এসেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একপ্রস্থ বৈঠক হয়েছে তাঁর। দুই দেশের বাণিজ্য, প্রযুক্তি সীমান্ত সমস্যা-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই রাষ্ট্রনেতা। এমতাবস্থায় মোদী-জিনপিং বৈঠক থেকে কী বার্তা এল তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বিশ্ব রাজনীতিতে।
জানা গিয়েছে দুই দেশই সীমান্ত সমস্যা নিয়ে একসঙ্গে আলোচনা করতে প্রস্তুত। অর্থাৎ কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্পর্ক ও সমস্যার সমাধান করতে চায় তারা। চিনের বিবৃতি অনুযায়ী, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সীমান্ত সমস্যা নিয়ে দুই দেশকেই সমান্তরাল ভাবে এগোতে হবে। তাদের বক্তব্য, ” দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া এবং সীমান্ত সমস্যা সমাধানের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকা দরকার দুপক্ষেরই। অগ্রগতির সঙ্গে সঙ্গে দু-পক্ষই যেন শক্তিশালী হয়ে ওঠে তা কার্যকর করার বিষয়টিও প্রাধান্য দিতে হবে।”
এমতাবস্থায় ভারতের বিবৃতি কিছুটা ভিন্ন। নয়া দিল্লির মতে, “দুই নেতাই সামগ্রিকভাবে বিপাক্ষিক সম্পর্কের রাজনৈতিক প্রেক্ষাপট এবং দুই দেশের জনগণের স্বার্থের কথা মাথায় রেখে সীমান্ত সমস্যা ন্যায্য যুক্তিক রাজ্য পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।” অর্থাৎ কেন্দ্রের মতে, দুই দেশের মতানৈক্য থাকলেও তা থেকে যেন বিবাদের সৃষ্টি না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। প্রাধান্য দিতে হবে পারস্পরিক শ্রদ্ধা পারস্পরিক সংবেদনশীলতা এবং স্বার্থকে।”
বলে রাখা ভালো, ১৮ তম ব্রিকস সম্মেলন এবার অনুষ্ঠিত হচ্ছে দিল্লিতে। গতকাল অর্থাৎ শনিবার এই সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-সহ ব্রিকস সদস্য দেশ গুলোর রাষ্ট্রনায়করা উপস্থিত হয়েছেন। আজ অর্থাৎ রবিবার ব্রিকস সম্মেলনের শেষ দিন।