Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিএসএফ-বিজিবি বৈঠক ঢাকায়, কী নিয়ে হবে আলোচনা?

বিএসএফ-বিজিবি বৈঠক ঢাকায়, কী নিয়ে হবে আলোচনা?

Online Desk আগস্ট 24, 2025
border-1280-dfd.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কর্তাদের মধ্যে বৈঠক হতে চলেছে ঢাকায়। আগামী ২৫ আগস্ট থেকে শুরু হয়ে এই বৈঠক চলবে ২৮ আগস্ট পর্যন্ত। গত বছর আগস্ট মাসে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর এই নিয়ে দ্বিতীয়বার বৈঠকে বসতে চলেছে বিএসএফ ও বিজিবি কর্তারা।

বিএসএফ সূত্রে খবর, বৈঠকে আলোচনা হবে মূলত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ, সীমান্তের পরিকাঠামো, বিএসএফ জওয়ানদের উপর হামলার বিষয় নিয়ে। তবে বৈঠকে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে আলোচনা হবে কি না তা এখনও স্পষ্ট নয়। ভারত থেকে বাংলাদেশি সন্দেহে সে দেশে মানুষজনকে ঠেলে পাঠানোর বিষয়টিও বিজিবি আলোচনায় তুলতে পারে। বাংলাদেশের সরকারি তথ্য অনুযায়ী, গত ৭ মে থেকে ১৫ অগস্ট পর্যন্ত ভারত বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ২,১৯৬ জনকে ঠেলে পাঠিয়েছে। যাদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন বলে দাবি বিজিবির। ১০০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে অভিযোগ। এ ছাড়া যাদেরকে ফেরত পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন ৩৯ জন মায়ানমারের নাগরিকও।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যূত্থানের মুখে পড়ে দেশ ছাড়েন। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর হাসিনাকে ফেরাতে ঢাকার তরফে একাধিক বার ভারতকে আবেদন করা হয়েছে। কিন্তু নয়াদিল্লির তরফে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে এখনও ফেরানো হয়নি। এই আবহে মুখোমুখি বৈঠকে বসতে চলেছে বিএসএফ এবং বিজিবি।

Post Views: 216

Continue Reading

Previous: অনিল অম্বানীর বিপাকে রিলায়্যান্স কমিউনিকেশনস, ঋণ জালিয়াতির অভিযোগে সিবিআই তল্লাশি
Next: শেষকৃত্যের দু’সপ্তাহ পর ফিরে এল ‘মৃত’ কিশোর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.