Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পয়লা ফেব্রুয়ারি পেশ হবে কেন্দ্রীয় বাজেট, একনজরে বিস্তারিত

পয়লা ফেব্রুয়ারি পেশ হবে কেন্দ্রীয় বাজেট, একনজরে বিস্তারিত

Online Desk জানুয়ারি 18, 2025
ZSrgzd.png

ওয়েব ডেস্ক: সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে চলতি মাস থেকেই। ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া বাজেট অধিবেশন চলবে ৪ এপ্রিল পর্যন্ত। সূত্রের খবর, পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করবেন। সীতারামন এনিয়ে অষ্টমবার কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাজেট অধিবেশনের সূচনায় বক্তব্য পেশ করবেন। সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভার সাংসদরা অধিবেশনে যৌথভাবে সামিল হবেন ৩১ জানুয়ারি সকাল ১১টায়। শনিবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজুজু এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন। প্রসঙ্গত, ২০২৫-২০২৬ অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
সংসদের বাজেট অধিবেশন ৩১ জানুয়ারি শুরু হলেও এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত একটানা চলবে না অধিবেশন। মাঝখানে কিছুদিনের বিরতি থাকবে। সূত্রের খবর, সংসদের দুই কক্ষে ১৩ ফেব্রুয়ারি থেকে বাজেট অধিবেশন মুলতুবি থাকবে। ফের অধিবেশন শুরু হবে ১০ মার্চ। বাজেট অধিবেশনে কেন্দ্রীয় মন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের দফতরগুলির আর্থিক দাবিদাওয়া খতিয়ে দেখা হবে। খতিয়ে দেখা হবে এ সংক্রান্ত রিপোর্টগুলি।

Post Views: 91

Continue Reading

Previous: শিলিগুড়ি শহরে বিখ্যাত স্বর্ন বিপননী সংস্থার নতুন শোরুম
Next: সঞ্জয়কে দোষী সাব্যস্ত আদালতের,পুলিশকে প্রশংসা কুণালের,সমালোচনায় সরব সুকান্ত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.