Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কেন্দ্রীয় বাজেটে ঘোষণা : সরকারি স্কুলে ইন্টারনেট, আইআইটিতে আসন

কেন্দ্রীয় বাজেটে ঘোষণা : সরকারি স্কুলে ইন্টারনেট, আইআইটিতে আসন

Online Desk ফেব্রুয়ারি 1, 2025
education.jpg

ওঙ্কার ডেস্ক: সংসদে শনিবার বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শিক্ষাক্ষেত্রে একাধিক ঘোষণা করেছেন। বাজেটে সরকারি স্কুলগুলিতে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবস্থা চালু করার কথা বলেছেন তিনি। এর ফলে পড়ুয়ারা ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা করতে পারবে। এ ছাড়াও দেশের একাধিক আইআইটি কলেজে আসন বৃদ্ধির ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি ‘ভারতীয় ভাষাপুস্তক প্রকল্প’ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই প্রকল্পের ফলে ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় পড়াশোনা করতে পারবে পড়ুয়ারা। এদিন নির্মলা বলেন, নিজস্ব ভাষায় বিভিন্ন বিষয় পড়া এবং বোঝার জন্য আমরা স্কুল-কলেজে ‘ভারতীয় ভাষাপুস্তক প্রকল্প’ চালু করছি। এ ছাড়া, সমস্ত সরকারি মাধ্যমিক পর্যায়ের স্কুলে ব্রডব্যান্ড যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে।

আইআইটির আসনসংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, গত ১০ বছরে দেশের ২৩টি আইআইটিতে ১০০ শতাংশ আসন বৃদ্ধি করা হয়েছে। এখন আইআইটিতে পড়ুয়ার সংখ্যা ১.৩৫ লক্ষ আগে যা ছিল ৬৫ হাজার। সেই সঙ্গে মেডিক্যাল কলেজগুলিতেও আসনসংখ্যা বৃদ্ধির কথা বলেছেন নির্মলা সীতারমন। অন্তত ১০ হাজার অতিরিক্ত আসন আগামী অর্থবর্ষে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে যোগ করা হবে বলে জানান তিনি।

Post Views: 92

Continue Reading

Previous: মহিলা অনুরাগীর ঠোঁটে ঠোঁট! ভক্তদের কটাক্ষের মুখে উদিত নারায়ণ
Next: দেশের প্রতি জেলায় হবে ক্যানসার চিকিৎসাকেন্দ্র, বাজেটে ঘোষণা নির্মলার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.