Skip to content
আগস্ট 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হিমাচলের পাহাড়ি পথ থেকে ছিটকে নীচে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত্যু ৭ জনের, জখম ১১

হিমাচলের পাহাড়ি পথ থেকে ছিটকে নীচে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত্যু ৭ জনের, জখম ১১

Online Desk আগস্ট 8, 2026
accident.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনা হিমাচল প্রদেশের চাম্বা জেলায়। নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে নীচে পড়ল যাত্রীবোঝাই বেসরকারি বাস। শুক্রবার ঘটা এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত সাত জন যাত্রীর। জখম হয়েছেন ১১ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি বৈরাগড় থেকে চাম্বার দিকে যাচ্ছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে।

এই পথটি সাচ পাসের দিকে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রুট। চাম্বা জেলার চুরাহ মহকুমার চালুনজ এলাকায় বাসটি রাস্তা থেকে ছিটকে নীচে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। উল্টে যাওয়ার পর বাসের নিচে বেশ কয়েকজন যাত্রী আটকে পড়েন। উদ্ধারকারী দল ও জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। তার আগেই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন।

বাসটি সরাতে এবং ধ্বংসস্তূপের ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করতে লোডার ব্যবহার করা হয়। নিহতদের পরিচয় এবং আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জখম হয়েছেন যাঁরা তাঁদেরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের অধিকাংশই স্থানীয় বাসিন্দা, তাঁরা চাম্বা শহরে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে বাসের চালক ও কন্ডাক্টরও রয়েছেন। যাত্রা শুরুর পর বাসটি মাত্র তিন কিলোমিটার পথ আসার পর চালুনজ মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, বাঁক ঘোরার সময় চালক গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি নিচে গড়িয়ে পড়ে। চাম্বার পুলিশ সুপার বিজয় সাকলানি জানান, বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Post Views: 33

Continue Reading

Previous: মোদী ও শাহের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন আগে, শনিবার নবান্নে শুভেন্দুর দুয়ারে এনসিপিআই-এর দুই সাংসদ
Next: উত্তরপ্রদেশে অনার কিলিং, আত্মীয়কে সঙ্গে নিয়ে অন্তঃসত্ত্বা কিশোরীকে নদীতে ডুবিয়ে হত্যা বাবার! গ্রেফতার ২

সম্পর্কিত গল্প

Asansole.jpg

আসানসোল পুরনিগমে সাধারণ মানুষের হয়রানি, থমকে জন্ম-মৃত্যু শংসাপত্র ও সমব্যথী অনুদান

Online Desk আগস্ট 8, 2026
garments.jpg

বাংলাদেশের নদী দূষণ উদ্বেগজনক ! দেশের অর্থনীতির কাণ্ডারি পোশাক শিল্পের বিরুদ্ধে তোপ

Online Desk আগস্ট 8, 2026
police.jpg

পরকীয়ায় আপত্তি স্ত্রীর, পথের কাঁটা সরাতে বধূকে জীবন্ত পুড়িয়ে খুন মালদহে

Online Desk আগস্ট 8, 2026

You may have missed

Asansole.jpg

আসানসোল পুরনিগমে সাধারণ মানুষের হয়রানি, থমকে জন্ম-মৃত্যু শংসাপত্র ও সমব্যথী অনুদান

Online Desk আগস্ট 8, 2026
garments.jpg

বাংলাদেশের নদী দূষণ উদ্বেগজনক ! দেশের অর্থনীতির কাণ্ডারি পোশাক শিল্পের বিরুদ্ধে তোপ

Online Desk আগস্ট 8, 2026
police.jpg

পরকীয়ায় আপত্তি স্ত্রীর, পথের কাঁটা সরাতে বধূকে জীবন্ত পুড়িয়ে খুন মালদহে

Online Desk আগস্ট 8, 2026
Rahul-Rijiju.jpg

মহিলা সংরক্ষণ বিতর্কে রাহুলকে কটাক্ষ রিজিজুর, জানালেন ২০২৩ সালের আইন ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত জটিলতার কথা

Online Desk আগস্ট 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.