Skip to content
আগস্ট 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মোদী ও শাহের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন আগে, শনিবার নবান্নে শুভেন্দুর দুয়ারে এনসিপিআই-এর দুই সাংসদ

মোদী ও শাহের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন আগে, শনিবার নবান্নে শুভেন্দুর দুয়ারে এনসিপিআই-এর দুই সাংসদ

Online Desk আগস্ট 8, 2026
suvendu-cmwb.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল ছেড়ে এনসিপিআই দলে যোগ দেওয়ার পর কেন্দ্রে এনডিএকে সমর্থন করেছেন ২০ সাংসদ। শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে প্রাতরাশ সেরেছিলেন তাঁরা। এ বার রাজ্যে ফিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন এনসিপিআই এর দুই সাংসদ। যে দুজন শনিবার নবান্নে গিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাঁরা হলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান।
তবে দুই সাংসদ কী উদ্দেশে মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন সাক্ষাৎ করলেন তা স্পষ্ট করে জানাননি কেউ। সূত্রের খবর, এসআইআর ইস্যুতে মুর্শিদাবাদে তৈরি হওয়া সমস্যা নিয়ে শুভেন্দুর সঙ্গে কথা বলেন দুই জন প্রতিনিধি। এ ছাড়াও স্থানীয় সমস্যা তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। আবু তাহের এবং খলিলুর রহমানের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কারণ সম্প্রতি এই দুই সাংসদ দাবি করেছিলেন তাঁরা, বিজেপি বা এনডিএ শিবিরকে সমর্থন করবেন না। সেই মতো এনডিএ জোটের বৈঠকে এই দুই জন যোগ দেননি। বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানও জানান, তিনি বিজেপিকে সমর্থন করবেন না।
এনসিপিআই-এর বাকি ১৭ সাংসদ উপস্থিত ছিলেন সেই বৈঠকে। যদিও তার পরেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন তাঁরা। শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবনে এনডিএ সাংসদদের প্রাতরাশে ও তাঁরা যোগ দেন। ফলে নতুন করে প্ররশ্ন উঠছে সংখ্যালঘু এই তিন সাংসদ কি তাহলে এনডিএ শিবিরে শেষমেষ যোগ দেবেন?

Post Views: 64

Continue Reading

Previous: ‘আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের’, সিজেপির বিক্ষোভের পর জেন জি-র উদ্দেশে বার্তা মোদীর
Next: হিমাচলের পাহাড়ি পথ থেকে ছিটকে নীচে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত্যু ৭ জনের, জখম ১১

সম্পর্কিত গল্প

main.jpeg

‘পাওয়ারিং বেঙ্গল’-এ বাংলার সাফল্যের স্বীকৃতি, শিল্প-উদ্যোগ-প্রযুক্তি-সমাজসেবায় কৃতীদের সম্মাননা জানাল ‘ওঙ্কার’

Online Desk আগস্ট 9, 2026
rg-kar.png

আরজি করের নির্যাতিতার স্মরনে সমস্ত স্বাস্থ্য দফতরে দুই মিনিট নিরবতা পালনের নির্দেশ রাজ্য সরকারের

Online Desk আগস্ট 9, 2026
r-g-kar.png

আরজি কর-কাণ্ডে এ বার স্বাস্থ্য দফতরের নজরে হাসপাতালের ভিতরের একাধিক ‘ফাঁক’

Online Desk আগস্ট 9, 2026

You may have missed

voter-list.png

SIR-এর খসড়া ভোটার তালিকায় বড় ধাক্কা, ১২ রাজ্যে বাদ ১.৫৮ কোটি নাম

Online Desk আগস্ট 9, 2026
dharmendra-pradhan.png

‘যুব সমাজকে ভুল পথে চালিত করা হচ্ছিল, এই কারণে ইস্তফা দিয়েছি’ জানাল প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ প্রধান

Online Desk আগস্ট 9, 2026
6th-gen.png

ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের দৌড়ে ভারত, ফ্রান্সের FCAS প্রকল্পে যোগ দেওয়ার পথে নয়াদিল্লি

Online Desk আগস্ট 9, 2026
main.jpeg

‘পাওয়ারিং বেঙ্গল’-এ বাংলার সাফল্যের স্বীকৃতি, শিল্প-উদ্যোগ-প্রযুক্তি-সমাজসেবায় কৃতীদের সম্মাননা জানাল ‘ওঙ্কার’

Online Desk আগস্ট 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.