Skip to content
আগস্ট 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে অনার কিলিং, আত্মীয়কে সঙ্গে নিয়ে অন্তঃসত্ত্বা কিশোরীকে নদীতে ডুবিয়ে হত্যা বাবার! গ্রেফতার ২

উত্তরপ্রদেশে অনার কিলিং, আত্মীয়কে সঙ্গে নিয়ে অন্তঃসত্ত্বা কিশোরীকে নদীতে ডুবিয়ে হত্যা বাবার! গ্রেফতার ২

Online Desk আগস্ট 8, 2026
arrest.jpg

ওঙ্কার ডেস্ক: প্রণয়ঘটিত সম্পর্কে জড়িয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল ১৮ বছর বয়সী মেয়ে। আর সেই বিষয়ে সামাজিক কলঙ্কের ভয়ে তাঁকে নদীতে ডুবিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে ৫২ বছর বয়সী ওই অভিযুক্ত ব্যক্তি ও তার এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ওই তরুণীকে আগ্রার চম্বল নদীতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। দেহ উদ্ধার করতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ৩১ জুলাই তিগ্রি থানায় একটি কল আসে। যেখানে অভিযোগ করা হয় বাবার হাতেই এক তরুণী খুন হয়েছেন। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত ও তার এক আত্মীয় চিকিৎসা করানোর অজুহাতে মেয়েটিকে আগ্রায় নিয়ে যান। সেখানে বাসোনির কাছে চম্বল নদীতে তাকে ডুবিয়ে হত্যা করেন। বাড়ি ফিরে মূল অভিযুক্ত প্রতিবেশীদের জানান, তার মেয়ে আগ্রায় মারা গেছে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। যদিও বিষয়টিতে সন্দেহ হয় এক প্রতিবেশীর। তিনি থানায় ফোন করে পুলিশকে বিষয়টি জানান। এর পরেই পুলিশ তদন্ত শুরু করে। প্রথমে তরুণীর বাবা পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে তিনি অপরাধের কথা স্বীকার করে নেন। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সামাজিক অপবাদের ভয়ে ওই ব্যক্তি আত্মীয়কে সঙ্গে নিয়ে মেয়েকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র করেন।

সূত্রের খবর, ২৮ জুলাই অভিযুক্তরা মেয়েটিকে আগ্রায় নিয়ে যান। সেখানে এক আত্মীয়ের বাড়িতে রাত কাটান। এর পর, তারা তাকে চম্বল নদীর কাছে নিয়ে গিয়ে সেখানে ডুবিয়ে হত্যা করেন। ডেপুটি কমিশনার অফ পুলিশ (দক্ষিণ) অনন্ত মিত্তল এ বিষয়ে বলেন, ‘তদন্তে জানা গেছে, অভিযুক্ত বাবা সামাজিক অপবাদের ভয়ে তার আত্মীয়ের সঙ্গে ষড়যন্ত্র করে মেয়েটিকে উত্তরপ্রদেশের আগ্রার বাসোনির কাছে চম্বল নদীতে ডুবিয়ে হত্যা করেছেন।’ দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মৃতদেহটি উদ্ধারের চেষ্টা চলছে।

Post Views: 35

Continue Reading

Previous: হিমাচলের পাহাড়ি পথ থেকে ছিটকে নীচে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত্যু ৭ জনের, জখম ১১
Next: পুলিশ আধিকারিকের মদ্যপ ছেলের বেপরোয়া ড্রাইভিং, মার্সিডিজের ধাক্কায় মৃত্যু বৃদ্ধার

সম্পর্কিত গল্প

Rahul-Rijiju.jpg

মহিলা সংরক্ষণ বিতর্কে রাহুলকে কটাক্ষ রিজিজুর, জানালেন ২০২৩ সালের আইন ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত জটিলতার কথা

Online Desk আগস্ট 8, 2026
pallabi.jpg

ডেটিং অ্যাপে আলাপ জমিয়ে অন্তরঙ্গ ছবি তুলে ব্ল্যাকমেল, পুরুষদের ফাঁদে ফেলে ৬ কোটি হাতালেন উত্তরপ্রদেশের মহিলা

Online Desk আগস্ট 8, 2026
birju.jpg

দলের ভরাডুবির পর পদত্যাগ করেছিলেন কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর, পুলিশ হেফাজতে মৃত্যু হল তাঁর স্বামীর

Online Desk আগস্ট 8, 2026

You may have missed

Asansole.jpg

আসানসোল পুরনিগমে সাধারণ মানুষের হয়রানি, থমকে জন্ম-মৃত্যু শংসাপত্র ও সমব্যথী অনুদান

Online Desk আগস্ট 8, 2026
garments.jpg

বাংলাদেশের নদী দূষণ উদ্বেগজনক ! দেশের অর্থনীতির কাণ্ডারি পোশাক শিল্পের বিরুদ্ধে তোপ

Online Desk আগস্ট 8, 2026
police.jpg

পরকীয়ায় আপত্তি স্ত্রীর, পথের কাঁটা সরাতে বধূকে জীবন্ত পুড়িয়ে খুন মালদহে

Online Desk আগস্ট 8, 2026
Rahul-Rijiju.jpg

মহিলা সংরক্ষণ বিতর্কে রাহুলকে কটাক্ষ রিজিজুর, জানালেন ২০২৩ সালের আইন ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত জটিলতার কথা

Online Desk আগস্ট 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.