Skip to content
আগস্ট 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পুলিশ আধিকারিকের মদ্যপ ছেলের বেপরোয়া ড্রাইভিং, মার্সিডিজের ধাক্কায় মৃত্যু বৃদ্ধার

পুলিশ আধিকারিকের মদ্যপ ছেলের বেপরোয়া ড্রাইভিং, মার্সিডিজের ধাক্কায় মৃত্যু বৃদ্ধার

Online Desk আগস্ট 8, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: মদ্যপ চালকের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধার। দিল্লির নারেলায় শনিবার সকালে প্রাতঃভ্রমণের সময় দ্রুতগতিতে আসা ওই মার্সিডিজ গাড়িটি অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। যার ফলে মৃত্যু হয় ওই বৃদ্ধার। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে মামুরপুরের হিমালয় অ্যাপার্টমেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত বৃদ্ধার নাম ঊর্মিলা (৭০), তিনি স্থানীয় বাসিন্দা ছিলেন।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘাতক মার্সিডিজ গাড়িটি চালাচ্ছিলেন হরিয়ানা পুলিশের এক সাব-ইন্সপেক্টরের ছেলে শুভম। গাড়ি থেকে মদের বোতল উদ্ধার হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় শুভম মদ্যপ অবস্থায় ছিলেন। পুলিশ তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, শনিবার সকাল ৮টা নাগাদ মার্সিডিজ গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ওয়াগন আর গাড়ির। সেই ধাক্কার অভিঘাতে ওয়াগন আর গাড়িটি ছিটকে পেছনে গিয়ে একটি তিন চাকার মালবাহী ভ্যানকে ধাক্কা দেয়।

ঊর্মিলা নামের ওই বৃদ্ধা তিন চাকার ভ্যান ও ওয়াগন আর গাড়ির মাঝ বরাবর ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওয়াগন আর গাড়ির চালক সামান্য আহত হয়েছেন, তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, শুভম মদ্যপ অবস্থায় অত্যন্ত দ্রুতগতিতে মার্সিডিজ গাড়িটি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর গাড়ির কাপ হোল্ডারে একটি মদের বোতলও দেখা গেছে। বিলাসবহুল গাড়িটি তাঁর এক বন্ধুর, ঘুরতে যাওয়ার জন্য তিনি সেটি একদিন আগেই নিয়েছিলেন। গ্রেফতারের পর শুভমের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, তা নিশ্চিত হতে পুলিশ রিপোর্টের অপেক্ষায় রয়েছে।

Post Views: 34

Continue Reading

Previous: উত্তরপ্রদেশে অনার কিলিং, আত্মীয়কে সঙ্গে নিয়ে অন্তঃসত্ত্বা কিশোরীকে নদীতে ডুবিয়ে হত্যা বাবার! গ্রেফতার ২
Next: ১০ অগস্ট রাজ্য জুড়ে তিরঙ্গা যাত্রা, যান চলাচল কী ভাবে নিয়ন্ত্রণ হবে কলকাতায় ?

সম্পর্কিত গল্প

Rahul-Rijiju.jpg

মহিলা সংরক্ষণ বিতর্কে রাহুলকে কটাক্ষ রিজিজুর, জানালেন ২০২৩ সালের আইন ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত জটিলতার কথা

Online Desk আগস্ট 8, 2026
pallabi.jpg

ডেটিং অ্যাপে আলাপ জমিয়ে অন্তরঙ্গ ছবি তুলে ব্ল্যাকমেল, পুরুষদের ফাঁদে ফেলে ৬ কোটি হাতালেন উত্তরপ্রদেশের মহিলা

Online Desk আগস্ট 8, 2026
birju.jpg

দলের ভরাডুবির পর পদত্যাগ করেছিলেন কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর, পুলিশ হেফাজতে মৃত্যু হল তাঁর স্বামীর

Online Desk আগস্ট 8, 2026

You may have missed

Asansole.jpg

আসানসোল পুরনিগমে সাধারণ মানুষের হয়রানি, থমকে জন্ম-মৃত্যু শংসাপত্র ও সমব্যথী অনুদান

Online Desk আগস্ট 8, 2026
garments.jpg

বাংলাদেশের নদী দূষণ উদ্বেগজনক ! দেশের অর্থনীতির কাণ্ডারি পোশাক শিল্পের বিরুদ্ধে তোপ

Online Desk আগস্ট 8, 2026
police.jpg

পরকীয়ায় আপত্তি স্ত্রীর, পথের কাঁটা সরাতে বধূকে জীবন্ত পুড়িয়ে খুন মালদহে

Online Desk আগস্ট 8, 2026
Rahul-Rijiju.jpg

মহিলা সংরক্ষণ বিতর্কে রাহুলকে কটাক্ষ রিজিজুর, জানালেন ২০২৩ সালের আইন ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত জটিলতার কথা

Online Desk আগস্ট 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.