Skip to content
আগস্ট 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ১০ অগস্ট রাজ্য জুড়ে তিরঙ্গা যাত্রা, যান চলাচল কী ভাবে নিয়ন্ত্রণ হবে কলকাতায় ?

১০ অগস্ট রাজ্য জুড়ে তিরঙ্গা যাত্রা, যান চলাচল কী ভাবে নিয়ন্ত্রণ হবে কলকাতায় ?

Online Desk আগস্ট 8, 2026
Tiranga.jpg

নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতা দিবসের আগে রাজ্য জুড়ে ১০ আগস্ট পালিত হবে ‘তিরঙ্গা যাত্রা’ কর্মসূচি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের পঞ্চায়েত, ব্লক, মহকুমা এবং জেলা প্রশাসন স্তরে মোট ৭০ লক্ষ জাতীয় পতাকা সাধারণ মানুষের হাতে বিনামূল্যে বিতরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিন কলকাতায় পাল্লা দিয়ে এই কর্মসূচি পালিত হবে। শ্যামবাজারের ঐতিহাসিক নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হবে এক সুবিশাল তিরঙ্গা পদযাত্রা। এই যাত্রায় প্রায় ৫অ হাজার মানুষ সামিল হবেন বলে প্রশাসনের আশা। তাই প্রশাসনের তরফে বেশ কিছু পদক্ষেপ করা হচ্ছে। যার অন্যতম হল যান নিয়ন্ত্রণ। এই পদযাত্রার কারণে ময়দান ও মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ও পার্কিংয়ে কড়া বিধিনিষেধ জারি করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।

 

শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় এর প্রভাব পড়বে এটা ধরে নিয়ে কলকাতা ট্র্যাফিক পুলিশ আগে থেকেই যান চলাচলে বিশেষ বিধিনিষেধ জারি করেছে। ‘তিরঙ্গা যাত্রা’র দিন ময়দান ও মধ্য কলকাতা সংলগ্ন এলাকায় সপ্তাহের প্রথম দিন দুর্ভোগের আশঙ্কা রয়েই যাচ্ছে। তাই অফিসযাত্রী বা কাজকর্মে যাঁদের নিতান্তই বেরোতে হয় আগে থাকে তাঁদের জেনে রাখা ভালো শহরের কোনো কোন রাস্তায় যানবাহন পরিস্থিতি কেমন থাকবে।

আগাম সতর্কতা হিসেবে কলকাতা ট্র্যাফিক পুলিশ যে নির্দেশিকা দিয়েছে তাতে বলা হয়েছে, ময়দানমুখী একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত করা হচ্ছে। এই তালিকায় রয়েছে কিংসওয়ে, আর আর অ্যাভেনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন এবং ক্যাসুয়ারিনা অ্যাভেনিউ।

শুধু যান চলাচল নয়, ওই দিন বেশ কয়েকটি রাস্তায় গাড়ি পার্কিং-এও নিয়ন্ত্রণ করা হয়েছে। ওইদিন পার্কিং-এর উপর পুরোপুরি নিষেধাজ্ঞা থাকছে কিংসওয়ে, অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, আর আর অ্যাভেনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, ডাফরিন রোড এবং ক্যাসুয়ারিনা অ্যাভেনিউয়ে। এই সমস্ত জায়গায় কোনও যানবাহন দাঁড় করানোর অনুমতি দেওয়া হচ্ছে না।

.

পরিস্থিতি অনুযায়ী মূল রাস্তার পাশাপাশি সংযোগকারী পথগুলিতেও যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে। ফলে ময়দান, রেড রোড এবং আশপাশের এলাকায় যাতায়াতের ক্ষেত্রে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে আগে থেকে সচেতন থাকলে রাস্তায় কিছুটা দুর্ভোগ এড়ানো যেতে পারে।

১০ আগস্ট নির্দিষ্ট কয়েকটি রাস্তায় পণ্যবাহী যান চলাচলেও নিষেধাজ্ঞা জারি থাকছে। দ্বিতীয় হুগলি সেতু, এজেসি বোস রোডের লেনিন সরণি/মৌলালি মোড় থেকে হেস্টিংস পর্যন্ত অংশ, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোডের রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত অংশ, সিআর অ্যাভেনিউয়ের জি.সি. অ্যাভেনিউ থেকে দক্ষিণমুখী অংশ, জওহরলাল নেহরু রোড এবং এসপি মুখার্জি রোডের রাসবিহারী অ্যাভেনিউ থেকে এক্সাইড মোড় পর্যন্ত এলাকায় এই বিধিনিষেধ কার্যকর থাকছে।

যদিও জরুরি পরিষেবার ক্ষেত্রে এই বিধিনিষেধ ছাড় দেওয়া হয়েছে। যেমন- এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রল ও অন্যান্য তেলবাহী ট্যাঙ্কার, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ এবং দুধ বহনকারী যানবাহন স্বাভাবিক নিয়মেই চলাচল করতে পারবে।

স্বাভাবিক ভাবে ‘তিরঙ্গা যাত্রা’-র দিন সকাল থেকেই যে কলকাতার সেন্ট্রাল এলাকা জুড়ে যানজটের সম্ভাবনা থাকছে তা বলাইবাহুল্য।

Post Views: 42

Continue Reading

Previous: পুলিশ আধিকারিকের মদ্যপ ছেলের বেপরোয়া ড্রাইভিং, মার্সিডিজের ধাক্কায় মৃত্যু বৃদ্ধার
Next: দলের ভরাডুবির পর পদত্যাগ করেছিলেন কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর, পুলিশ হেফাজতে মৃত্যু হল তাঁর স্বামীর

সম্পর্কিত গল্প

Asansole.jpg

আসানসোল পুরনিগমে সাধারণ মানুষের হয়রানি, থমকে জন্ম-মৃত্যু শংসাপত্র ও সমব্যথী অনুদান

Online Desk আগস্ট 8, 2026
garments.jpg

বাংলাদেশের নদী দূষণ উদ্বেগজনক ! দেশের অর্থনীতির কাণ্ডারি পোশাক শিল্পের বিরুদ্ধে তোপ

Online Desk আগস্ট 8, 2026
police.jpg

পরকীয়ায় আপত্তি স্ত্রীর, পথের কাঁটা সরাতে বধূকে জীবন্ত পুড়িয়ে খুন মালদহে

Online Desk আগস্ট 8, 2026

You may have missed

Asansole.jpg

আসানসোল পুরনিগমে সাধারণ মানুষের হয়রানি, থমকে জন্ম-মৃত্যু শংসাপত্র ও সমব্যথী অনুদান

Online Desk আগস্ট 8, 2026
garments.jpg

বাংলাদেশের নদী দূষণ উদ্বেগজনক ! দেশের অর্থনীতির কাণ্ডারি পোশাক শিল্পের বিরুদ্ধে তোপ

Online Desk আগস্ট 8, 2026
police.jpg

পরকীয়ায় আপত্তি স্ত্রীর, পথের কাঁটা সরাতে বধূকে জীবন্ত পুড়িয়ে খুন মালদহে

Online Desk আগস্ট 8, 2026
Rahul-Rijiju.jpg

মহিলা সংরক্ষণ বিতর্কে রাহুলকে কটাক্ষ রিজিজুর, জানালেন ২০২৩ সালের আইন ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত জটিলতার কথা

Online Desk আগস্ট 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.