Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ভোটচুরি ইস্যুতে কংগ্রেসের মেগা সমাবেশ পিছোনোর আর্জি ব্যবসায়ীদের, চিঠি লিখলেন রাহুলকে

ভোটচুরি ইস্যুতে কংগ্রেসের মেগা সমাবেশ পিছোনোর আর্জি ব্যবসায়ীদের, চিঠি লিখলেন রাহুলকে

Online Desk অক্টোবর 24, 2026
1000398540.jpg

ওঙ্কার ডেস্ক: নবরাত্রির বিরতির পর ফের রাজধানী দিল্লিতে বড়সড় বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়া ব্লক। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ নভেম্বর রামলীলা ময়দানে ভোটচুরি ইস্যুতে মেগা জনসভা করতে চায় কংগ্রেস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ মানুষকে জমায়েত করার পরিকল্পনা রয়েছে দলের। তবে এই কর্মসূচি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে দিল্লির ব্যবসায়ী মহলে। সমাবেশ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে চিঠি লিখেছে ব্যবসায়ীদের সংগঠন।

দিল্লির চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিটিআই) তরফে রাহুল গান্ধীকে চিঠি দেওয়া হয়েছে। সংগঠনের আবেদন, ধনতেরস ও দীপাবলির পর যেন এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়। ব্যবসায়ীদের আশঙ্কা, উৎসবের ঠিক আগে রাজধানীতে এত বড় জমায়েত হলে বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সিটিআইয়ের চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল সমাবেশটি অন্তত ১০ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তাঁর মতে, উৎসবের মরশুমে বড়সড় বিক্ষোভের কারণে ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা রয়েছে। ৮ নভেম্বর দীপাবলি। এই উৎসবের আগের সপ্তাহকে ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ সময় বলে মনে করেন ব্যবসায়ীরা। সিটিআইয়ের হিসাব, শুধু ধনতেরস উপলক্ষেই দিল্লিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার বাণিজ্য হয়। এই পরিস্থিতিতে ১ নভেম্বর বড় সমাবেশ হলে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। সম্ভাব্য ক্ষতির পরিমাণ ১০ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে তাদের দাবি।

ব্যবসায়ীদের বক্তব্য, বড় বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে অনেক ক্রেতা বাইরে বেরোতে চাইবেন না। পাশাপাশি বাজারে অস্থির পরিস্থিতিও তৈরি হতে পারে। এর আগে দিল্লিতে কংগ্রেস ও অন্য একটি রাজনৈতিক সংগঠনের বড় প্রতিবাদ কর্মসূচির সময়ও ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হয়েছিল বলে দাবি করা হয়েছে। তবে ১ নভেম্বরের প্রস্তাবিত জনসভা নির্ধারিত দিনেই হবে কি না, তা নিয়ে কংগ্রেসের অন্দরেও আলোচনা চলছে। দলের কয়েকজন নেতা কর্মসূচি পিছিয়ে দেওয়ার পক্ষে বলে জানা গিয়েছে।

Continue Reading

Previous: ২০৩৩ সালের মধ্যে ভারতে লটারশিল্প ছোঁবে প্রায় ৫০ বিলিয়ন ডলার, রাজস্বের আশায় কেন্দ্র জিএসটি বাড়াল ১২ শতাংশ
Next: শীতকালে পায়ের গোড়ালি ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে নিন বিশেষ যত্ন:

সম্পর্কিত গল্প

New-Project-9.webp

গঙ্গাসাগর হবে আন্তর্জাতিক মেলা, কাকদ্বীপে দাঁড়িয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, নিশানায় তৃণমূলের দুর্নীতি

Online Desk অক্টোবর 24, 2026
1000398563.webp

কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় একাই লড়বে বিজেপি, জোটের জল্পনা খারিজ সুকান্ত-শমীকের

Online Desk অক্টোবর 24, 2026
1000398562.jpg

সোমবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দক্ষিণবঙ্গে কতটা প্রভাব?

Online Desk অক্টোবর 24, 2026

You may have missed

New-Project-9.webp

গঙ্গাসাগর হবে আন্তর্জাতিক মেলা, কাকদ্বীপে দাঁড়িয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, নিশানায় তৃণমূলের দুর্নীতি

Online Desk অক্টোবর 24, 2026
Winter-Heel-Care_-Cracked-to-Smooth.png

শীতকালে পায়ের গোড়ালি ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে নিন বিশেষ যত্ন

Online Desk অক্টোবর 24, 2026
1000398563.webp

কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় একাই লড়বে বিজেপি, জোটের জল্পনা খারিজ সুকান্ত-শমীকের

Online Desk অক্টোবর 24, 2026
1000398562.jpg

সোমবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দক্ষিণবঙ্গে কতটা প্রভাব?

Online Desk অক্টোবর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.