Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আদালত অবমাননার অভিযোগে বাইজু’সের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনকে ৬ মাসের কারাদণ্ড

আদালত অবমাননার অভিযোগে বাইজু’সের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনকে ৬ মাসের কারাদণ্ড

Online Desk মে 27, 2026
byjus.jpg

ওঙ্কার ডেস্ক: অনলাইন ভিত্তিক কোচিং সেন্টার বাইজুস দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও জনপ্রিয় হয়ে উঠেছিল। ভার্চুয়াল ওই শিক্ষা প্রতিষ্ঠানের মালিককে আদালত অবমাননার অভিযোগে কারাদণ্ড দিল সিঙ্গাপুরের এক আদালত। বাইজুসের মালিক তথা প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রনের ছ’মাসের কারাদণ্ড দিয়েছে বিদেশের ওই আদালত।

২০২৪ সালের এপ্রিল মাস থেকে আদালতের একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগে বাইজু’সের প্রতিষ্ঠাতার কারাদণ্ড দিয়েছে আদালত। রিপোর্ট অনুসারে, রবীন্দ্রন বাইজুকে আত্মসমপর্ণের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি ৯০ হাজার সিঙ্গাপুর ডলার শোধ করারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাইজু বর্তমানে সিঙ্গাপুরে আছেন নাকি অন্য জায়গায়, তা স্পষ্ট নয়।
এড-টেক কোম্পানি বাইজুস একসময় ভারতের স্টার্টআপ সাফল্যের গল্পের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হত। প্রতিষ্ঠাতার মোট সম্পদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। ২০১৯ সালে বাইজু’স ১ বিলিয়ন ডলারের বেশি ভ্যালুয়েশনে ‘ইউনিকর্ন’ মর্যাদা পায়। ২০২২ সালের মধ্যে, কোম্পানির ভ্যালুয়েশন ২২ বিলিয়ন ডলারে পৌঁছয়। ২০১৫ সালে চালু হওয়া এই সংস্থাটি প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের কথা মাথায় রেখে কাজ জারি রেখেছিল। তবে, দীর্ঘদিন ধরে গ্রাহক এবং অভিভাবকদের কাছে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে সংস্থাটি। বিভিন্ন বিদেশি সংস্থা বাইজুর সংস্থায় বিনিয়োগ শুরু করে। ২০২২ সালের সেপ্টেম্বরে বাইজু’স- বড় ক্ষতির মুখে পড়ে, সেই সময় প্রকাশ্যে আসা রিপোর্ট থেকে জানা যায়, শেষ অর্থবর্ষে ৪৫৮৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বাইজু’সের। বাইজু রবীন্দ্রন একটি সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে, পর্যাপ্ত ইক্যুইটি ফান্ডিংয়ের বিকল্প থাকা সত্ত্বেও ২০২১ সালে ১.২ বিলিয়ন ডলারের টার্ম লোন নেওয়াটা কোম্পানির একটি বড় ভুল ছিল।

Post Views: 83

Continue Reading

Previous: ৩ হাজারে অনুপ্রবেশ, ২ হাজারে আধার ! মল্লিকপুরে পাকড়াও অনুপ্রবেশকারী বাংলাদেশী
Next: তৃণমূল বাঙালির নাক কান কেটে দিয়েছে, মেসির মূর্তি কাণ্ডে তোপ দাগলেন দিলীপ ঘোষ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.