Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূল বাঙালির নাক কান কেটে দিয়েছে, মেসির মূর্তি কাণ্ডে তোপ দাগলেন দিলীপ ঘোষ

তৃণমূল বাঙালির নাক কান কেটে দিয়েছে, মেসির মূর্তি কাণ্ডে তোপ দাগলেন দিলীপ ঘোষ

Online Desk মে 27, 2026
DI.jpg

ওঙ্কার ডেস্কঃ লেকটাউনে মেসির মূর্তি দুলছিল। সেই মূর্তি এখন চারদিকে দড়ি দিয়ে বাঁধা। মেসির মূর্তির কাঁধে চড়ে কাজ করছেন মিস্ত্রিরা। দেখতে অদ্ভুত লাগলেও এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পূর্ত দফতর। দ্রুতই ওই মূর্তি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর তত্ত্বাবধানে বসানো মূর্তি নিয়ে তোপ দেগেছেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, ‘তৃণমূল বাঙালির নাক কান কেটে দিয়েছে।’
কিংবদন্তি তারকার মূর্তির বেহাল দশা। মাস ছয়েকও মূর্তিটি টিকলো না। এই বিষয়ে তৃণমূল সরকারকে তোপ দাগতে ছাড়লেন না বিজেপি সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, “মেসিকে নিয়ে এসে অপমান করা হল। একটা মূর্তি বানানো হল, সেটা এক বছরও টিকল না। এটা কী ধরনের অসম্মান! বিশ্ববিখ্যাত একজন ব্যক্তির মূর্তি বসানো হল। সেটা ভেঙে পড়ছে। সেটা খবর হচ্ছে। এটাই তো সবচেয়ে বড় লজ্জার। তৃণমূল বাঙালির নাক-কান কেটে দিয়েছে।”
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে মেসির কলকাতা সফরে ভার্চুয়ালি ৭০ ফুটের মূর্তিটির উদ্বোধন করেন খোদ আর্জেন্টিনীয় ফুটবল তারকা। পাশে ছিলেন বিধাননগরের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। মূলত, তাঁর তত্ত্বাবধানে ও উদ্যোগে মূর্তিটি তৈরি হয়। শিল্পী মন্টি পাল নেতৃত্ব দেন গোটা প্রকল্পের। কিন্তু কয়েক মাসেই পরিস্থিতি খারাপ। রীতিমতো হাওয়ায় দুলছে ৪৪ মিটারের বিশাল স্থাপত্যটি।

Post Views: 71

Continue Reading

Previous: আদালত অবমাননার অভিযোগে বাইজু’সের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনকে ৬ মাসের কারাদণ্ড
Next: ২০১৯ সালের ভোট পরবর্তী হিংসায় গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ-সহ ১০

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.