Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ৩ হাজারে অনুপ্রবেশ, ২ হাজারে আধার ! মল্লিকপুরে পাকড়াও অনুপ্রবেশকারী বাংলাদেশী

৩ হাজারে অনুপ্রবেশ, ২ হাজারে আধার ! মল্লিকপুরে পাকড়াও অনুপ্রবেশকারী বাংলাদেশী

Online Desk মে 27, 2026
Bangladeshi

নিজস্ব প্রতিনিধি, মল্লিকপুর : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুর এলাকা থেক আবারও ধরা পড়ল অবৈধ অনুপ্রবেশের চিত্র। মাত্র তিন হাজার টাকার বিনিময়ে নদী পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন লকিন তাতি নামে এক বাংলাদেশি । ভারতে পা রাখার পর আরও দুই হাজার টাকা খরচ করে সে জোগাড় করে ফেলেছিল ভারতীয় আধার কার্ড। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ মঙ্গলবার সকালে এলাকায় অভিযান চালিয়ে লকিনকে আটক করে। জিজ্ঞাসাবাদে লকিন জানায়, ছমাস আগে সীমান্ত দিয়ে দালালের সাহায্যে সে ভারতে আসে। কে বা কারা ভারতীয় নথি বানিয়ে দিত। সমস্ত বিষয় তদন্ত শুরু করে দিয়েছে বারুইপুর থানার পুলিশ। লকিনের কাছ থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা।

যদিও এ ঘটনা নতুন নয়। কয়েক দিন আগেই একই এলাকা থেকে সুমন গাইন, বাহারুল মন্ডল, আব্দুল রহমান সর্দার সহ আটজন বাংলাদেশিকে গ্রেফতার করেছিল নিমতা থানা। তাদেরও আশ্রয়দাতা ছিল ভারতীয় শহিদুল ইসলাম। ধৃতদের একজনের বক্তব্য থেকে জানা যায়, দালালকে পাঁচ হাজার টাকা দিয়ে ভারতে ঢুকে কুড়ি হাজার টাকায় আধার ও প্যান কার্ড বানিয়েছিল সে।

পুলিশের প্রাথমিক অনুমান, সীমান্ত এলাকায় সক্রিয় দালালচক্র রাতের অন্ধকারে নদীপথে লোক পারাপার করে। এরপর স্থানীয় কিছু অসাধু ব্যক্তির মাধ্যমে জাল নথি তৈরি করে দেওয়া হয়। এই জাল আধার-প্যান ব্যবহার করে অনুপ্রবেশকারীরা সহজেই ভারতের নাগরিক সুবিধা ভোগ করে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলে এবং ধীরে ধীরে সমাজের সঙ্গে মিশে যায়। তেমনি মল্লিক পুরের ঘটনায় বারুইপুর পুলিশ জেলার আধিকারিক জানিয়েছে, ধৃত কে আদালতে তুলে হেফাজতে নিয়ে পুরো চক্রের জাল কতদূর ছড়ানো তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে জাল নথি তৈরির মূল পাণ্ডাদের খোঁজেও তল্লাশি চলছে। সীমান্ত এলাকায় বিএসএফও নজরদারি আরও জোরদার করেছে। মল্লিকপুরের এই ঘটনা আবারও প্রমাণ করল, কাঁটাতারের বেড়া পেরোনো এখন শুধু ঝুঁকির ব্যাপার নয়, পুরোটাই টাকার খেলা হয়ে দাঁড়িয়েছে।

Post Views: 88

Continue Reading

Previous: ‘নাগরিকত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই’, এসআইআর মামলায় বলল সুপ্রিম কোর্ট
Next: আদালত অবমাননার অভিযোগে বাইজু’সের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনকে ৬ মাসের কারাদণ্ড

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.