Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘নাগরিকত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই’, এসআইআর মামলায় বলল সুপ্রিম কোর্ট

‘নাগরিকত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই’, এসআইআর মামলায় বলল সুপ্রিম কোর্ট

Online Desk মে 27, 2026
supreme-court.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় নাম না থাকা মানে সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশি নন, এসআইআর মামলার শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সেই সঙ্গে সর্বোচ্চ আদালত জানিয়েছে, নাগরিকত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হয়। সেই শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ এই পর্যবেক্ষণ জানিয়েছে।

তবে শীর্ষ আদালত এটাও স্পষ্ট করে দিয়েছে এসআইআরের মাধ্যমে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া আইনবিরোধী নয়। স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় ভোটারদের নোটিস দেওয়া ও শুনানির অধিকার দেওয়া হয়েছে। নথি যাচাইয়ের নিয়ম যুক্তিসঙ্গত বলে মত বিচারপতির। সেই সঙ্গে তা আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। যদি কোনও ব্যক্তির নাম ভুল করে বাদ পড়ে যায়, তা হলে তিনি পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। সেই আবেদন নির্বাচন কমিশনকে খতিয়ে দেখতে হবে বলে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, নাগরিকত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারি কর্তৃপক্ষের। নির্বাচন কমিশনের সেই এক্তিয়ার নেই। পাশাপাশি ভোটার তালিকায় নাম না থাকা মানেই কাউকে বিদেশি নাগরিক হিসেবে ঘোষণা করা যাবে না। নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত করার সময় নাগরিকত্ব যাচাই করতে পারে। কিন্তু সেই ক্ষমতা কেবলমাত্র ভোটার তালিকায় নাম রাখা বা বাদ দেওয়া সংক্রান্ত বিষয় পর্যন্ত সীমাবদ্ধ। উল্লেখ্য, বিশেষ নিবিড় সংশোধন করে বৈধ ভোটারের নাম দিচ্ছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিল তৃণমূল কংগ্রেস-সহ একাধিক বিরোধী।

Post Views: 110

Continue Reading

Previous: হাসিনা-বিহীন বাংলাদেশ : ঈদের আনন্দ কী উজ্জ্বলতা হারাচ্ছে ?
Next: ৩ হাজারে অনুপ্রবেশ, ২ হাজারে আধার ! মল্লিকপুরে পাকড়াও অনুপ্রবেশকারী বাংলাদেশী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.